ভিডিও সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৮ মে, ২০২৬, ০৩:৩৭ দুপুর

ডুয়েটের নতুন ভিসিকে ক্যাম্পাসে ঢুকতে বাধা, চলছে ব্লকেড কর্মসূচি

ডুয়েটের নতুন ভিসিকে ক্যাম্পাসে ঢুকতে বাধা, চলছে ব্লকেড কর্মসূচি

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে আন্দোলন তীব্র রূপ নিয়েছে। নবনিযুক্ত উপাচার্যকে প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের ঘোষিত ‘ডুয়েট ব্লকেড’ কর্মসূচির কারণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

আজ সোমবার (১৮ মে) সকাল থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অবস্থান নেন। এর ফলে, কর্মকর্তা-কর্মচারীরা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করেও ব্যর্থ হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গত বৃহস্পতিবার সরকার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। এরপর থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ এই নিয়োগের বিরোধিতা করে আন্দোলনে নামেন।

আন্দোলনকারীদের দাবি, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হওয়ায় এখানকার শিক্ষা ব্যবস্থা ও প্রশাসনিক কাঠামো সম্পর্কে নিজস্ব শিক্ষকদের অভিজ্ঞতাই বেশি। তাই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগ দিতে হবে।

নতুন ভিসির নিয়োগের প্রতিবাদে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও ঢাকা-শিমুলতলী সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পরবর্তীকালে শুক্রবার নতুন উপাচার্যকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে প্রধান ফটকে ব্যানার টাঙানো হয় এবং রবিবার ‘নতুন ভিসিকে লাল কার্ড’ কর্মসূচি পালন করা হয়

রবিবারের কর্মসূচি চলাকালে আন্দোলনের পক্ষে ও বিপক্ষে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হন বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।

আরও পড়ুন

উদ্ভূত পরিস্থিতির মধ্যেই নতুন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইকবাল রবিবার সন্ধ্যায় দায়িত্ব গ্রহণ করেছেন। তবে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের কারণে তিনি সশরীরে ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি। পরে রাতে তিনি শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অনলাইনে একটি মতবিনিময় সভা করেন।

গাজীপুর সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, পরিস্থিতি পর্যবেক্ষণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সকাল সাড়ে ৯টা পর্যন্ত পরিস্থিতি শান্ত ছিল এবং নতুন ভিসি তখনো ক্যাম্পাসে আসেননি।

চলমান আন্দোলনে বিভিন্ন ছাত্র সংগঠনের সংশ্লিষ্টতা নিয়ে আলোচনা থাকলেও ক্যাম্পাসভিত্তিক কোনো আনুষ্ঠানিক অবস্থান স্পষ্ট নয়। তবে সার্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে রোববার রাতে সাধারণ শিক্ষার্থীদের (ডুয়েটিয়ান) পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে, ক্যাম্পাসে কোনো ধরনের দলীয় রাজনীতি করতে দেওয়া হবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডুয়েটের নতুন ভিসিকে ক্যাম্পাসে ঢুকতে বাধা, চলছে ব্লকেড কর্মসূচি

যুদ্ধবিরতি মধ্যেই ইসরায়েলি হামলায় গাজা ও লেবাননে নিহত ১৩

নায়িকার কান ছিঁড়ে দুল নিয়ে গেল ছিনতাইকারী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৭ কিমি যানজট, ভোগান্তিতে যাত্রীরা

খুলনায় সিঁধ কেটে ঘরে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণার আগে বার্তা নেইমারের