ভিডিও শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৮ মে, ২০২৬ ০৭:০৫ পিএম

মেসির নৈপুণ্যে অবশেষে নতুন মাঠে জয় মিয়ামির

মেসির নৈপুণ্যে অবশেষে নতুন মাঠে জয় মিয়ামির, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : অবশেষে নিজেদের নতুন মাঠে জয়ের দেখা পেয়েছে ইন্টার মিয়ামি। নু স্টেডিয়ামে ৪ ম্যাচের অপেক্ষা শেষে মেসির দাপুটে পারফরম্যান্সে এসেছে সেই জয়। মেজর লিগ সকারে পোর্টল্যান্ডের বিপক্ষে জয়ে গোল ও অ্যাসিস্টে দারুণ পারফরম্যান্স করেছেন লিওনেল মেসি। তার নৈপুণ্যেই ২-০ ব্যবধানে জয় পেয়েছে ইন্টার মিয়ামি।

মেসি এই ম্যাচের পর মিয়ামির হয়ে লিগে ১৩ ম্যাচে গোল করলেন ১২টি, সঙ্গে অ্যাসিস্ট রয়েছে ৫টি। ম্যাচ যখন গোলশূন্য সমতায়, তখন ৩০ মিনিটে পেনাল্টি বক্সের ভেতরে বল পেয়ে কাছ থেকে জোরালো শটে গোল করেন মেসি। তাতেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় মিয়ামি। প্রথমার্ধের শেষ দিকে ৪১ মিনিটে সেই ব্যবধান দ্বিগুণ করেন জার্মান বের্টেরামে। মেসি বল পান তার আর্জেন্টাইন সতীর্থ রদ্রিগো ডি পলের কাছ থেকে। এরপর মেসি পাস দেন লুইস সুয়ারেজকে। ওয়ান-টু খেলে আবার বল ফিরে পান মেসি। এরপর তিনজন ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ পাস দেন বের্টেরামেকে। যিনি সহজেই ইন্টার মিয়ামির দ্বিতীয় গোলটি করেন।

আরও পড়ুন

৩৮ বছর বয়সী মেসি দুর্দান্ত ফর্মে আছেন। শেষ চারটি লিগ ম্যাচে তিনি করেছেন ৫ গোল ও ৫ অ্যাসিস্ট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ৫ দিন ভারী বর্ষণ ও বজ্রবৃষ্টির আভাস, ১০ জেলায় সতর্কসংকেত

শচীন-আফ্রিদির পুরনো রেকর্ড ভেঙে বৈভব সূর্যবংশীর নতুন ইতিহাস

প্রশ্নপত্র ফাঁস রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন নরেন্দ্র মোদি

চেলসি ছেড়ে অ্যাস্টন ভিলায় আর্জেন্টাইন ফুটবলার

তরুণদের আন্দোলন নিয়ে সমাধান খুঁজতে বললেন সানিয়া মির্জা

সীমান্তে বিএসএফের গুলিতে ২ বিএসএফ জওয়ান নিহত