ভিডিও শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৬ মে, ২০২৬, ১০:৫৬ রাত

বগুড়ার শিবগঞ্জে সরকারি চাকরিজীবী দম্পতির শখের গরুর খামার

বগুড়া শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের কামতারা গ্রামে সরকারি চাকরিজীবী দম্পতি শহিদ আলম ও নাজমিন আক্তারের এন এস এগ্রো ফার্ম নামের ছোট গরুর খামার গড়ে তুলেছেন। খামারের শুরুটা ছিল গবাদি পশুদের প্রতি শখ ও ভালোবাসাকে কেন্দ্র করে। তবে সেই খামারেই এখন রয়েছে চারটি লাল রঙের ষাঁড়, যা দেখতে আসছেন অনেকে। চাকরির পাশাপাশি শহিদ আলম ও নাজমিন আক্তার গরুর যত্ন নেন এবং বাকি সময় শ্বশুর-শাশুড়ি দেখাশুনা করেন।

এছাড়া ছোট্ট এই খামারের একজনের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। খামারি শহিদ আলম জানান, শখ করে মায়ের দেওয়া একটি গরু দিয়ে শুরু করেছিলাম। এখন শখের পাশাপাশি আমি এই ছোট্ট গরুর খামারটা গড়ে তুলছি। এতে ব্যস্ত পেশাজীবনের পাশাপাশি বাড়তি আয়, অর্থনৈতিক নিশ্চয়তা এবং মানসিক শান্তি কাজ করে । গবাদি পশু পালনের আমার আরো আগ্রহ জাগে যাকে দেখে তিনি হলেন, বগুড়া ভান্ডার এগ্রো ফার্মের পরিচালক তৌহিদ পারভেজ বিপ্লব ভাই।

আসলেই আমার খামার করার ইচ্ছা ছিল ছোটবেলা থেকেই, আমার সহধর্মীনী এই স্বপ্ন পূরণে উৎস দেন। বর্তমানে এন এস এগ্রো ফার্মে পবিত্র ঈদুল আযাহাকে সামনে রেখে প্রস্তুতকৃত প্রতিটি লাল রঙের ষাঁড়ের ওজন প্রায় ৩৫০-৪০০ কেজি, যা বাজার মূল্যে বিক্রি করে বাড়তি আয়ের সুযোগ করতে চান শহিদ আলম।

আরও পড়ুন

শহিদ আলম আরও জানান, দেশের শিক্ষিত তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে আমার এই গরুর খামারটা আরো সম্প্রসারণ করতে চাই। বর্তমানে শিক্ষিত তরুণদের বলতে চাই শুধু চাকরির পিছনে না ছুটাছুটি করে নিজে কিছু করার চেষ্টা করেন, এতে দেশে মানুষের কর্মসংস্থান বৃদ্ধি পাবে। যে কোন প্রয়োজনে যোগাযোগ-ফোন নম্বর : ০১৭৩৭ ৩৬৭২৫৯

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শিবগঞ্জে সরকারি চাকরিজীবী দম্পতির শখের গরুর খামার

নাটোরের সিংড়ায় গভীর রাতে ডাকাতি ১২ ভরি স্বর্ণালঙ্কার ও টাকা লুট

নওগাঁর মান্দায় ৩ দোকানে চুরি 

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

দিনাজপুরের কাহারোলে জমে উঠেছে কোরবানির পশু বেচা-কেনার হাট

পঞ্চগড়ের দেবীগঞ্জে ট্রাকচাপায় মা নিহত