রাজশাহীর গোদাগাড়ীতে এক কেজি হেরোইনসহ কিশোর গ্রেফতার
গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে এক কেজি হেরোইনসহ মো. জিহান মোবারক(১৭) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ। তবে অভিযানের সময় পালিয়ে যান জিহানের সহযোগী মো. নাসির উদ্দীন(৫৩)। গ্রেফতারকৃত জিহান ও পলাতক নাসির গোদাগাড়ী উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় গোদাগাড়ী মডেল থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাটিকাটা ইউনিয়নের বিদিরপুর এলাকার নদীর খেয়াঘাটে অভিযান চালায়। অভিযানে নদীর তীরে থাকা একটি ছোট ডিঙি নৌকা থেকে নেমে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পুলিশ ধাওয়া দিয়ে জিহানকে গ্রেফতার করতে সক্ষম হলেও পালিয়ে যান নাসির উদ্দীন।
আরও পড়ুনপরে জিহানের কাছে থাকা একটি হলুদ পলিথিন ব্যাগ তল্লাশি করে এক কেজি হেরোইন উদ্ধার করা হয়। একইসাথে মাদক পরিবহনে ব্যবহৃত প্রায় ২৩ ফুট লম্বা একটি ইঞ্জিনচালিত নৌকাও জব্দ করা হয়। এ ঘটনায় গোদাগাড়ী মডেল থানার এসআই মো. রেজাউল করিম বাদি হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় জিহান ও পলাতক নাসির উদ্দীনকে আসামি করা হয়েছে।
মন্তব্য করুন





_medium_1778944869.jpg)



_medium_1778946895.jpg)