ভিডিও বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৪ মে, ২০২৬, ১২:১৯ দুপুর

রংপুরের তারাগঞ্জে দুই মাথা ও চার চোখের অদ্ভুত ছাগলের বাচ্চা প্রসব

রংপুরের তারাগঞ্জে দুই মাথা ও চার চোখের অদ্ভুত ছাগলের বাচ্চা প্রসব, ছবি: দৈনিক করতোয়া ।

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জে দুই মাথা ও চার চোখের অদ্ভুত ছাগলের বাচ্চা প্রসব করার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (১৩ মে) বিকালে উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর মহিষখোলা গ্রামের মুক্তারুল ইসলামের পোষা ছাগল অদ্ভুত একটি বাচ্চা প্রসব করে। স্বাভাবিক ছাগলের বাচ্চার সঙ্গে এর মুখের গঠনের কোন মিল নেই। জোড়া লাগা অবস্থায় দুই মাথা ও চার চোখ নিয়ে জন্ম নিয়েছে ছাগলের বাচ্চাটি। অদ্ভুদ ছাগলটিকে এক নজর দেখতে প্রসবের পর থেকেই স্থানীয় উৎসুক জনতা ভিড় করছে। 

স্থানীয়রা জানান, প্রসব করা ছাগলটির শারীরে স্বাভাবিক গঠন থাকলেও মাথা দুইটি এবং চারটি চোখ রয়েছে। এমন অস্বাভাবিক আকৃতির ছাগলের প্রসব স্থানীয়দের মধ্যে কৌতুহলের জন্ম দিয়েছে। 

ছাগলের মালিক মুক্তারুল ইসলাম জানান, তিনি দীর্ঘদিন ধরেই ছাগল পালন করে আসছেন। তবে এর আগে কখনও এমন অদ্ভুত আকৃতির ছাগলের জন্ম দেখেননি। তিনি ছাগলটির সুস্থতার জন্য সবার দোয়া কামনা করেন। 

উপজেলা প্রাণিসম্পাদ কর্মকর্তা এমএ ইফতেখারুল ইসলাম এ বিষয়ে জানান, ঘটনাটি লোকমুখে শুনেছি। এটি একটি জি¦নগত ক্রটি। শুধু ছাগল বা গরুর নয়। মানুষের জি¦গত কারণে অদ্ভুত আকারে জন্ম হয়ে থাকে। শুনেছি প্রসব হওয়া ছাগলটি সুস্থ রয়েছে। 

আরও পড়ুন

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের তারাগঞ্জে দুই মাথা ও চার চোখের অদ্ভুত ছাগলের বাচ্চা প্রসব

জাতিসংঘে ঐকমত্য গড়তে ৬ দফা প্রতিশ্রুতি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের

ছয় হলে আংশিক কমিটি ঘোষণা করলো ঢাবি ছাত্রশক্তি

ওমান প্রবাসী ৪ ভাইয়ের একসঙ্গে মৃত্যু 

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময় নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী