ভিডিও বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৩ মে, ২০২৬, ০৭:০৩ বিকাল

সুইডেনের ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

সুইডেনের ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

সুইডেন জাতীয় ফুটবল দল আসন্ন বিশ্বকাপের জন্য তাদের চূড়ান্ত ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। কোচ গ্রাহাম পটার ঘোষিত এই দলে জায়গা পেয়েছেন আর্সেনাল ও লিভারপুলসহ ইউরোপের শীর্ষ ক্লাবের একাধিক তারকা ফুটবলার। তবে বড় চমক হিসেবে দলে জায়গা হয়নি দেজান কুলুসেভস্কি এবং তরুণ প্রতিভা রুনি বার্দঘজির।

অন্যদিকে দলে আছেন আক্রমণভাগের দুই বড় নাম ভিক্টর গিওকেরেস এবং আলেকজান্ডার ইসাক, যারা সুইডেনের আক্রমণ শক্তির মূল ভরসা হিসেবে থাকবেন।

বার্সেলোনার তরুণ উইঙ্গার রুনি বার্দঘজি ক্লাব পর্যায়ে অভিষেক মৌসুমেই নজর কাড়লেও জাতীয় দলে জায়গা পাননি। চলতি মৌসুমে তিনি ২৬ ম্যাচে ২ গোল ও ৪ অ্যাসিস্ট করেন।

দলে না ডাক পাওয়ার পর সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তায় তিনি জানান, কঠিন সময় পেরিয়ে এলেও তিনি আত্মবিশ্বাস হারাননি এবং বিশ্বাস করেন যে ভবিষ্যতে সুযোগ আসবে।

বার্সেলোনার কোচ হানসি ফ্লিক আগেই বার্দঘজির প্রশংসা করে বলেছিলেন, তিনি ধারাবাহিকভাবে উন্নতি করছেন এবং বড় মঞ্চের জন্য প্রস্তুত হচ্ছেন।

সুইডেন দলে থাকা লিভারপুলের ফরোয়ার্ড আলেকজান্ডার ইসাকের জন্য চলতি মৌসুম খুব একটা সহজ যায়নি। চোটের কারণে তিনি লিভারপুলের হয়ে মাত্র আটটি ম্যাচে শুরুর একাদশে ছিলেন। কোচ গ্রাহাম পটার আশা প্রকাশ করেছেন, মৌসুমের শেষ ম্যাচগুলোতে তিনি মাঠে ফিরবেন এবং তাকে পূর্ণ ফিট অবস্থায় পাওয়াই দলের মূল লক্ষ্য।

অন্যদিকে হাঁটুর চোটে পুরো মৌসুমই প্রায় মাঠের বাইরে থাকা দেজান কুলুসেভস্কি শেষ পর্যন্ত স্কোয়াডে জায়গা হারিয়েছেন।

বিশ্বকাপ বাছাইপর্বে ব্যর্থতার পর প্লে-অফের পথ ধরে টুর্নামেন্টে জায়গা করে নেয় সুইডেন। গ্রুপ পর্বে মাত্র দুই পয়েন্ট নিয়ে তারা তালিকার তলানিতে থাকলেও নেশনস লিগে ভালো পারফরম্যান্স তাদের নতুন সুযোগ এনে দেয়। প্লে-অফে ইউক্রেন ও পোল্যান্ডকে হারিয়ে তারা বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেয়।

গ্রুপ এফে থাকা সুইডেন তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৪ জুন তিউনিসিয়ার বিপক্ষে, ম্যাচটি হবে মেক্সিকোর মন্টেরিতে। এরপর ২০ জুন হিউস্টনে নেদারল্যান্ডসের বিপক্ষে এবং ২৫ জুন ডালাসে জাপানের বিপক্ষে খেলবে তারা।

আরও পড়ুন

ঘোষিত ২৬ সদস্যের স্কোয়াডে গোলকিপার হিসেবে রয়েছেন ভিক্টর জোহানসন, ক্রিস্টোফার নর্ডফেল্ট এবং জেকব উইডেল জেটারস্ট্রম। ডিফেন্ডারদের তালিকায় আছেন ভিক্টর লিন্ডেলফ, ড্যানিয়েল সভেনসন, এমিল হোম, আইজ্যাক হিয়েন, গুস্তাফ লেগারবিল্কে, হ্যালমার একডাল, গ্যাব্রিয়েল গুডমুন্ডসন, এরিক স্মিথ, কার্ল স্টারফেল্ট এবং এলিয়ট স্ট্রাউড।

মিডফিল্ডে রাখা হয়েছে লুকাস বার্গভাল, ইয়াসিন আয়রি, জেস্পার কার্লস্ট্রম, মাত্তিয়াস সভানবার্গ, কেন সেমা, বেসফোর্ট জেনেলি এবং তাহা আলিকে।

ফরোয়ার্ড লাইনে আছেন ভিক্টর ইয়োকেরেশ, আলেকজান্ডার ইসাক, অ্যান্থনি এলাঙ্গা, বেঞ্জামিন নাইগ্রেন, গুস্তাফ নিলসন এবং আলেকজান্ডার বার্নহার্ডসন।

গোলকিপার ভিক্টর জোহানসন (স্টোক সিটি), ক্রিস্টোফার নর্ডফেল্ট (এআইকে), জেকব উইডেল জেটারস্ট্রম (ডার্বি কাউন্টি)।

ডিফেন্ডার ভিক্টর লিন্ডেলফ (অ্যাস্টন ভিলা), ড্যানিয়েল সভেনসন (বরুশিয়া ডর্টমুন্ড), এমিল হোম (জুভেন্টাস), আইজ্যাক হিয়েন (আটালান্টা), গুস্তাফ লেগারবিল্কে (ব্রাগা), হ্যালমার একডাল (বার্নলি), গ্যাব্রিয়েল গুডমুন্ডসন (লিডস ইউনাইটেড), এরিক স্মিথ (সেন্ট পাউলি), কার্ল স্টারফেল্ট (সেল্টা ভিগো), এলিয়ট স্ট্রাউড (মিয়ালবি)।

মিডফিল্ডার লুকাস বার্গভাল (টটেনহ্যাম), ইয়াসিন আয়রি (ব্রাইটন), জেস্পার কার্লস্ট্রম (উডিনিস), মাত্তিয়াস সভানবার্গ (উলফসবার্গ), কেন সেমা (পাফোস), বেসফোর্ট জেনেলি (ইউনিয়ন সেন্ট-গিলোইস), তাহা আলি (মালমো)।

ফরোয়ার্ড ভিক্টর ইউকোরেশ (আর্সেনাল), আলেকজান্ডার ইসাক (লিভারপুল), অ্যান্থনি এলাঙ্গা (নিউক্যাসেল ইউনাইটেড), বেঞ্জামিন নাইগ্রেন (সেল্টিক), গুস্তাফ নিলসন (ক্লাব ব্রুগ), আলেকজান্ডার বার্নহার্ডসন (হলস্টেইন কিল)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুইডেনের ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

ঢাকায় আসছে ৭০০ কেজির ‘ডোনাল্ড ট্রাম্প’

ময়মনসিংহের ত্রিশালে ৩ জুয়াড়ি গ্রেপ্তার

হঠাৎ বিতর্কে জড়ালেন আনুশকা শর্মা

মমতার আমলের দুর্নীতি তদন্তে সিবিআইকে অনুমতি দিলেন শুভেন্দু 

পিরোজপুরে নানার বাড়িতে বেড়াতে এসে খালে ডুবে দুই ভাইয়ের মৃত্যু