ভিডিও বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৩ মে, ২০২৬, ০৩:২২ দুপুর

বার্সা’র সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি বাড়ালেন ফ্লিক

বার্সা’র সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি বাড়ালেন ফ্লিক, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার সঙ্গে নতুন দুই বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন কোচ হ্যান্সি ফ্লিক। চুক্তি শর্তে আরও এক মৌসুমের জন্য মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।

৬১ বছর বয়সী এই জার্মান কোচ গত রোববার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে কাতালান ক্লাবটির হয়ে টানা দ্বিতীয় লা লিগা শিরোপা নিশ্চিত করেন। আলাভেসের মাঠে লিগ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ফ্লিক বলেন, অবশ্যই আমি খুব খুশি। এটি আমাকে আরও এক বা দুই বছর কাজ চালিয়ে যাওয়ার আত্মবিশ্বাস দিচ্ছে। তিনি আরও বলেন, অনেক কোচই হয়তো তিন, চার বা পাঁচ বছরের চুক্তি করতে খুশি হতেন। কিন্তু বার্সার ক্ষেত্রে আমি মনে করি সীমিত মেয়াদের চুক্তিই ভালো এবং আমি সেটিকে মূল্য দিচ্ছি। আমরা ২০২৮ সাল পর্যন্ত একসঙ্গে থাকব। সবকিছু ভালোভাবে চললে পরে আমরা সিদ্ধান্ত নেব চালিয়ে যাব কি না। আমার থামার অধিকার আছে, ক্লাবেরও আছে।

বার্সেলোনায় ২০২৪ সালের গ্রীষ্মে যোগ দেন ফ্লিক। ক্লাবে দুই মৌসুমে তিনি দুটি লা লিগা শিরোপা, একটি কোপা দেল রে এবং দুটি স্প্যানিশ সুপার কাপ জিতেছেন। তবে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এখন তার নাগালের বাইরে রয়ে গেছে। ২০২০ সালে সাবেক ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে এই প্রতিযোগিতা জিতলেও, কাতালোনিয়ায় আসার পর আর সফল হতে পারেননি তিনি।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বার্সা’র সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি বাড়ালেন ফ্লিক

এপ্রিলে সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০ জন : যাত্রী কল্যাণ সমিতি

একনেক’র সভায় চূড়ান্ত অনুমোদন পেল পদ্মা ব্যারেজ প্রকল্প

আরেক ইসরায়েলি গুপ্তচরের ফাঁসি কার্যকর করল ইরান

বিসিবি নির্বাচনের জন্য তিন সদস্যের কমিশন গঠন

২৭তম বিসিএস’র বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন