ভিডিও সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১১ মে, ২০২৬, ১০:৪৫ রাত

বগুড়ার কাহালুতে তৃতীয় শ্রেণির শিশুর শ্লীলতাহনির চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

বগুড়ার কাহালুতে তৃতীয় শ্রেণির শিশুর শ্লীলতাহনির চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়া’র কাহালুতে ৩য় শ্রেণিতে অধ্যয়নরত এক কন্যা শিশুর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে মো: মজিবর রহমান(৭০)নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ৯ টার সময় কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের কড়ইগোকুল গ্রামে।

গ্রেফতারকৃত মজিবর রহমান ওই গ্রামের মৃত জব্বার হোসেনের ছেলে। জানা গেছে,ঘটনার দিন সকালে আসামী মজিবর রহমান ওই শিশুকে ফুসলিয়ে শ্লীলতাহানির চেষ্টার করে। পরে বিষয়টি প্রকাশ পেলে শিশুর পরিবারের পক্ষ থেকে কাহালু থানায় নারী শিশু নির্যাতন আইনের মামলা করা হয়। এরপর কাহালু থানার পুলিশ গত রোববার বৃদ্ধ মজিবর রহমানকে গ্রেফতার করে গতকাল সোমবার দুপুরে তাকে আদালতে পাঠিয়ে দেয়।

আরও পড়ুন

মামলার তদন্তকারি কর্মকর্তা কাহালু থানার এস.আই শাপলা মজুমদার বলেন ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কাহালুতে তৃতীয় শ্রেণির শিশুর শ্লীলতাহনির চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

আপনাদের ঘুম ভালো হলে ম’ব করতে ইচ্ছে করবে না : ছাত্রশিবিরের উদ্দেশ্যে ছাত্রদল

মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে বগুড়ায় মিছিল

মা পদকের আসরে সন্তানরা নিয়ে আসলেন তাদের মাকে

বগুড়ার মায়ের দোয়া বেকারিতে অভিযান চালিয়ে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ার সারিয়াকান্দির ইজারাকৃত যমুনার বালুমহালের রায় পেল ফাবিহা ট্রেডার্স