ভিডিও সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১১ মে, ২০২৬, ০৯:৪০ রাত

রাজশাহীতে মহাসমাবেশ সফল করতে বগুড়া জামায়াতের সভা

রাজশাহীতে মহাসমাবেশ সফল করতে বগুড়া জামায়াতের সভা

নতুন রাষ্ট্র কাঠামো বিনির্মাণে জুলাই সনদ বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৬ মে রাজশাহী মাদরাসা মাঠে মহাসমাবেশ সফল করতে আজ সোমবার (১১ মে) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে বগুড়া মহানগর জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগর আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেকের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন-নায়েবে আমির মাওলানা আব্দুল হালিম বেগ, সহকারী সেক্রেটারি রফিকুল আলম, এড. আল আমিন, এড. রিয়াজ উদ্দিন, মাওলানা আব্দুল হালিম বেগ, অধ্যাপক আব্দুস সালাম তুহিন, ড. মাওলানা হেদায়েতুল ইসলাম, এড. শাহীন মিয়া, এড. নুরুল ইসলাম আকন্দ, অধ্যক্ষ ইকবাল হোসেন প্রমুখ। সভায় মহানগরীর ওয়ার্ড ও ইউনিয়ন আমির-সেক্রেটারি অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

মহাসমাবেশে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান প্রধান অতিথির বক্তব্য রাখেবেন। অনুষ্ঠান শেষে জামায়াতের সাবেক আমির শহিদ মাওলনা মতিউর রহমান নিজামী ও চাপাইনবাবগঞ্জে কুরআনের আন্দোলনে শহিদ আটজনের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় এশিয়া পোস্ট’র উদ্বোধন

রাজশাহীতে মহাসমাবেশ সফল করতে বগুড়া জামায়াতের সভা

‘দুইশ টাকা লাভের আশায় ২ ঘণ্টা টিসিবির লাইনে’

পঞ্চগড় ও ফেনীর এসপি প্রত্যাহার

বগুড়ার নন্দীগ্রামে বোর ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

বগুড়ায় মেহেদী হত্যা মামলার আসামির জামিন নামঞ্জুর