কমলগঞ্জে ৭ হাজার পিস নাসির বিড়িসহ কিশোর আটক
মৌলভীবাজারের কমলগঞ্জে আমদানি নিষিদ্ধ ৭ হাজার পিস অবৈধ নাসির বিড়িসহ মাহি আহমেদ (১৭) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার (১১ মে) বিকেলে উপজেলার বাবুরবাজার এলাকায় পুলিশের বিশেষ চেকপোস্ট চলাকালীন তাকে আটক করা হয়।
আটক ওই কিশোর উপজেলার রহিমপুর ইউনিয়নের ছয়কুট গ্রামের জামাল মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, চলমান পুলিশ সপ্তাহ উপলক্ষে কমলগঞ্জ থানা পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার বাবুরবাজার এলাকায় একটি চেকপোস্ট বসানো হয়। বিকেলে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় মাহি আহমেদের চলাফেরা সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে থামায়। পরে তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে আমদানি নিষিদ্ধ ৭ হাজার পিস নাসির বিড়ি উদ্ধার করা হয়।
আরও পড়ুনএছাড়াও চেকপোস্ট বসিয়ে সোমবার সন্ধ্যা পর্যন্ত ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন বিহীন ৯টি মোটরসাইকেল ও ২টি সিএনজিচালিত অটোরিকশা আটক করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আওয়াল বলেন, ‘অবৈধ পণ্য চোরাচালান রোধ এবং ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশনবিহীন গাড়ি ও চালকদের বিরুদ্ধে পুলিশের এই অভিযান পরিচালিত হচ্ছে। আটক কিশোরের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।’
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1778510778.jpg)
_medium_1778510482.jpg)

_medium_1778509778.jpg)
_medium_1778509112.jpg)