ভিডিও সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১১ মে, ২০২৬, ০৮:১৭ রাত

বগুড়ার আদমদীঘির রক্তদহ বিলের প্লাবিত এলাকা পরিদর্শন করলেন মহিত তালুকদার এমপি

বগুড়ার আদমদীঘির রক্তদহ বিলের প্লাবিত এলাকা পরিদর্শন করলেন মহিত তালুকদার এমপি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : গত কয়েক দিনের হালকা বৃষ্টিপাত ও নওগাঁর তুলসী গঙ্গা নদীর উজান থেকে নেমে আসা পানির ঢলে বগুড়ার আদমদীঘি উপজেলার দক্ষিনাঞ্চলের রক্তদহ বিল এলাকার ৬শ বিঘা জমির উঠতি ইরিবোরো পাকা ধান পানির নিচে তলিয়ে যাওয়া বিষয়ে একটি স্বচিত্র সংবাদ দৈনিক করতোয়া পত্রিকায় প্রকাশের পর প্রশাসন নড়েচড়ে বসে।

গতকাল রোববার বিকেলে বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার, উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগম, সহকারি কমিশনার (ভুমি) আশরাফুর ইসলাম, কৃষি অফিসার রবিউল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ক্ষতিগ্রস্থ এলাকা সরেজমিনে পরিদর্শন করেন।

গত কয়েক দিনের হালকা বৃষ্টিপাত ও নওগাঁর তুলসী গঙ্গা নদীর উজান থেকে  আসা পানির ঢলে বগুড়ার আদমদীঘি উপজেলার দক্ষিনাঞ্চলের রক্তদহ বিল এলাকার ১০টি গ্রামের প্রায় ৬শ বিঘা জমির উঠতি ইরিবোরো পাকা ধান পানিরে নিচে তলিয়ে যায়।

আরও পড়ুন

এই রক্তদহ বিলে ২২টি খালের পানি প্রবেশ করলেও বের হওয়ার জন্য মাত্র একটি খাল রয়েছে। এজন্য বিলপাড়ের গ্রামগুলো জলাবদ্ধতা সৃষ্টি হয় বলে তিনি বলেন। এসময় সংসদ সদস্য ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকা প্রস্তুত করতে প্রশাসনকে নির্দেশ ও কৃষকদের ক্ষতি পুষিয়ে দিতে সহযোগিতার আশ্বাস দেন। তিনি আগামীতে রক্তদহ বিল সংস্কার করে মৎস্য চাষের পাশাপাশি জমি আবাদযোগ্য করার পরিকল্পনা গ্রহন করার কথা জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দুপক্ষের সংঘর্ষ-গোলাগুলি, আহত ১৫

বগুড়ার আদমদীঘির রক্তদহ বিলের প্লাবিত এলাকা পরিদর্শন করলেন মহিত তালুকদার এমপি

রিজার্ভ ডেতে আবাহনী-মোহামেডানের বিশাল জয়

নেত্রকোনায় নিখোঁজের ১ দিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

বগুড়ায় ঈদুল আজহা উপলক্ষে টিসিবির ট্রাক সেল শুরু

ঈদযাত্রায় সড়ক নিরাপত্তায় দায় এড়ানোর সুযোগ নেই : সেতুমন্ত্রী