ভিডিও সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১১ মে, ২০২৬, ০৩:২৯ দুপুর

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, ছবি: সংগৃহীত।

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৫৯ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। আজ সোমবার (১১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, নতুন ছয়জনসহ গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট ৩৭২ জনের মৃত্যু হলো। পাশাপাশি গত এক দিনে নতুন করে ১ হাজার ৪৫৯ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।

আরও পড়ুন

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৩৫ হাজার ৯৮০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৩১ হাজার ৯৯২ জন ছাড়পত্র পেয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

রাজনৈতিক পরিচয় নয়, অপরাধীকে অপরাধী হিসেবেই দেখতে হবে : প্রধানমন্ত্রী

ঝিনাইদহে জমিতে পানি ছাড়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৮

আশুলিয়ায় বন্ধুকে বাসায় ডেকে এনে কুপিয়ে হত্যা

২২৭৬ নেতাকর্মীর গুম-হত্যার তদন্ত চেয়ে আবারও ট্রাইব্যুনালে বিএনপি

শুভেন্দুর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই সীমান্তে কাঁটাতার বসানোর সিদ্ধান্ত