দুই সন্তানকে নিয়ে পরীমণির মা দিবস উদযাপন
আজ বিশ্ব মা দিবস। সন্তানের জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় হলো মায়ের কোল। প্রতিবছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বজুড়ে এই দিনটি বিশেষ মর্যাদায় পালিত হয়। মায়েদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও এদিন নানাভাবে নিজেদের অনুভূতি প্রকাশ করেন। ঢালিউডের চিত্রনায়িকা পরীমণিও এই বিশেষ দিনে দুই সন্তানকে নিয়ে মাতৃত্বের এক স্নিগ্ধ মুহূর্ত ভাগ করে নিয়েছেন।
ফেসবুকে শেয়ার করা ওই ছবিতে দেখা যায়, বিছানায় দুই সন্তানকে দুই পাশে নিয়ে পরম মমতায় শুয়ে আছেন পরীমণি। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘শুভ সকাল প্রিয় মা দিবস’।
আরও পড়ুনপরীমণির এই পোস্টটির মন্তব্য ঘরে দেখা গেছে ভক্তদের প্রশংসার জোয়ার। বিশেষ করে নেটিজেনদের অনেকেই তাকে একজন দায়িত্বশীল মা হিসেবে অভিহিত করে ভালোবাসা জানিয়েছেন। কেউ লিখেছেন, একজন মা হিসেবে আপনার এই ত্যাগ ও ভালোবাসা সত্যিই অতুলনীয়।
উল্লেখ্য, অভিনেতা শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তান নিয়ে একাই সময় কাটছে পরীর। জীবনের এই কঠিন সময়ে কোনো অভিযোগ বা আফসোস নয়, বরং মাতৃত্বের এই গুরুদায়িত্ব তিনি বেশ আনন্দ ও গর্বের সঙ্গেই উপভোগ করছেন নায়িকা।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1778415605.jpg)

_medium_1778413709.jpg)





