কলমাকন্দায় খালের পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
নেত্রকোনার কলমাকন্দায় বাড়ির সামনের খালের পানিতে ডুবে তাইফা মণি নামের ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ রোববার (১০ মে) রবিবার সকালে উপজেলার পোগলা ইউনিযনের দক্ষিণ শুনই গ্রামে এই ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের তরিকুল ইসলাম ও রুবী আক্তার দম্পত্তির একমাত্র কন্যা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে বাড়ির সামনে উঠানে বসে খেলছিল তাইফা। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে উঠানে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ির পাশের একটি খাল থেকে শিশুটিকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। পরে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনকলমাকান্দা থানার ওসি মো. আবুল হাশেম বলেন, আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1778404528.jpg)

_medium_1778404067.jpg)
_medium_1778403778.jpg)



