ভিডিও শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৯ মে, ২০২৬, ০৮:৫৮ রাত

বগুড়ার ধুনটে চাচা শ্বশুরের বিরুদ্ধে জামাইয়ের গরু লুটের চেষ্টার অভিযোগ

বগুড়ার ধুনটে চাচা শ্বশুরের বিরুদ্ধে জামাইয়ের গরু লুটের চেষ্টার অভিযোগ

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনটে দোকানের বাঁকী টাকা চাওয়ায় জামাইয়ের গোয়ালঘর থেকে ২টি গরু লুটে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে চাচা শ্বশুরের বিরুদ্ধে। এ ঘটনায় আজ শনিবার (৯ মে) দুপুরে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব গুয়াডহরী গ্রামের আনুন সরকারের ছেলে আল-মামুনের গোসাইবাড়ি সাতমাথা এলাকায় ওষুধের দোকান রয়েছে। ওই দোকান থেকে একই গ্রামের আব্দুল লতিফ দীর্ঘদিন ধরে ওষুধ কেনেন। আব্দুল লতিফ ব্যবসায়ী আল-মামুনের চাচা শ্বশুর। ওই ওষুধের দোকানে বেশ কিছু টাকা বাঁকী পড়েছে আব্দুল লতিফের।

ওই বাঁকী টাকা চাওয়ায় ক্ষুব্ধ হয়ে গতকাল শুক্রবার বিকেল ৩টায় আল-মামুনকে মারধর করে এবং গোয়ালঘর থেকে ২টি গরু নিয়ে যাওয়ার চেষ্টা করেন আব্দুল লতিফ ও তার লোকজন। এছাড়া আব্দুল লতিফ ও তার লোকজন আল-মামুনের ব্যবসা প্রতিষ্ঠানটি বন্ধ করে দিয়েছে। ফলে ব্যবসা চালাতে না পেরে আল-মামুন আর্থিকভাবে ক্ষতির সন্মুখীন হয়েছেন।

আরও পড়ুন

এ ঘটনায় আল-মামুন বাদি হয়ে আব্দুল লতিফসহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে আব্দুল লতিফ বলেন, জামাইয়ের সঙ্গে পারিবারিক বিষয়াদি নিয়ে বিরোধ রয়েছে। তবে থানায় যে অভিযোগ করেছেন তা সঠিক নয়। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একজন পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে চাচা শ্বশুরের বিরুদ্ধে জামাইয়ের গরু লুটের চেষ্টার অভিযোগ

হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের মেয়াদ বাড়লো ২০ মে পর্যন্ত

নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয় : পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী

ঠাকুরগাঁওয়ের হরিপুরে অটোর ধাক্কায় শিশু নিহত

নওগাঁর নিয়ামতপুরে কলেজ ছাত্রীর আত্মহত্যা

নকলায় বাসের ধাক্কায় মাহেন্দ্রা চালক নিহত