ভিডিও শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৯ মে, ২০২৬ ০৬:২৪ পিএম

আস-সুন্নাহ ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৪০ হাজার টাকা

আস-সুন্নাহ ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৪০ হাজার টাকা

আস-সুন্নাহ ফাউন্ডেশন ‘কন্টেন্ট রাইটার এবং গ্রাফিক ডিজাইনার’ পদে সৃজনশীল, দক্ষ এবং দায়িত্ববান জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনি যদি আপনার মেধা ও সৃজনশীলতা দিয়ে দ্বীনি খিদমতে অংশ নিতে আগ্রহী হন, তবে আস-সুন্নাহ ফাউন্ডেশন আপনার অপেক্ষায় আছে। পত্রিকা ও ম্যাগাজিনে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

এক নজরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

তথ্যের ধরন বিবরণ
প্রতিষ্ঠানের নাম আস-সুন্নাহ ফাউন্ডেশন
পদের নাম কন্টেন্ট রাইটার এবং গ্রাফিক ডিজাইনার
পদসংখ্যা ৩ জন
চাকরির ধরন বেসরকারি, ফুল টাইম
প্রার্থীর ধরন নারী-পুরুষ
শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা সমমান
অভিজ্ঞতা প্রযোজ্য নয়
বেতন ২৫,০০০ - ৪০,০০০ টাকা
অন্যান্য সুবিধা ২টি ঈদ বোনাস, দক্ষতার ভিত্তিতে প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুরে খাবারের ব্যবস্থা, সম্পূর্ণ দ্বীনি, সুশৃঙ্খল ও আন্তরিক কর্মপরিবেশ
বয়সসীমা নির্ধারিত নয়
সূত্র প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তি

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

  • আবেদন পদ্ধতি: অনলাইনে।
  • কর্মস্থল: ঢাকায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
  • প্রার্থীকে অবশ্যই ধূমপানমুক্ত এবং সুন্নাহসম্মত জীবনযাপনে অভ্যস্ত হতে হবে।
  • সৃজনশীল বাংলা লেখায় দক্ষতা ও শুদ্ধ ভাষী হতে হবে।
  • মাঠ পর্যায়ের তথ্য সহজ ও হৃদয়স্পর্শী ভাষায় উপস্থাপন করতে হবে।
  • ফিচার রাইটিং, কপিরাইটিং এবং তথ্য বিন্যাসে অভিজ্ঞতা থাকতে হবে।
  • গ্রাফিক ডিজাইনারের ক্ষেত্রে অ্যাডব ইনডিজাইন, ইলাস্ট্রেটর এবং ফটোশপে পূর্ণ দক্ষতা থাকতে হবে।
  • পত্রিকা ও ম্যাগাজিনে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • ওয়েবসাইটে আপলোড করার দক্ষতা অগ্রাধিকারযোগ্য।
  • আস-সুন্নাহ ফাউন্ডেশনের লক্ষ্য ও আদর্শের প্রতি শ্রদ্ধাশীল এবং প্রয়োজনে ফিল্ড ভিজিট করার মানসিকতা থাকা।
  • আমানতদারিতার সাথে দায়িত্ব পালন ও প্রতিষ্ঠানের ভিশন বজায় রাখতে সচেতন হওয়া।

প্রার্থীর দায়িত্বসমূহ:

  • মাসিক ও বার্ষিক নিউজলেটারের জন্য আকর্ষণীয় কভার স্টোরি, ফিচার ও প্রতিবেদন রচনা করা।
  • প্রকল্প এলাকায় সরেজমিনে পরিদর্শনের মাধ্যমে জীবন পরিবর্তনের বাস্তব চিত্র তুলে এনে হৃদস্পর্শী ভাষায় লেখা।
  • ফাউন্ডেশনের চলমান সকল প্রকল্পের নিয়মিত অগ্রগতি ও পরিসংখ্যান সংকলন করা।
  • ফাউন্ডেশনের বিশাল কর্মযজ্ঞের পরিসংখ্যানগুলোকে সহজবোধ্যভাবে ইনফোগ্রাফিক আকারে উপস্থাপন করা।
  • নিউজলেটার ও বার্ষিক প্রতিবেদনের আধুনিক, মার্জিত ও দৃষ্টিনন্দন লে-আউট ডিজাইন নিশ্চিত করা।
  • প্রিন্ট প্রোডাকশনের জন্য হাই-রেজুলেশন ডিজাইন নিশ্চিত করা।

আবেদনের ঠিকানা: আস-সুন্নাহ ফাউন্ডেশন, প্লট- ৬২ ও ৬৪, রোড- ৩, ব্লক-এ, আফতাবনগর, ঢাকা-১২১২। আগ্রহী প্রার্থীগণ গুগল ফর্মটি পূরণ করুন। ফরম লিংক https://forms.gle/LKR5SigehCbyBvqk9.

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান নিখোঁজ, থানায় অভিযোগ

কুশিকাটায় সিনথিয়া জিমের নতুন দিগন্ত

মদনপুরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ গৃহবধূর মৃত্যু

নির্যাতিত নারীদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলছে “পল্লীশ্রী”

প্রস্তাবিত বাজেটকে লুটপাটের বাজেট বলে আখ্যায়িত করলো জামায়াত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে : অর্থমন্ত্রী