ভিডিও শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৭ মে, ২০২৬, ০৫:২৭ বিকাল

ভালুকায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার

ভালুকায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার

ময়মনসিংহের ভালুকা পৌরসভার হরি বিলে নৌকা চালানোর সময় পানিতে পড়ে নিখোঁজের প্রায় ১৬ ঘণ্টা পর লাবিব খান (১২) নামে এক মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে ৬টার দিকে হরি বিলের পানিতে তার মরদেহ ভেসে ওঠে।

ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

লাবিব ভালুকা সরকারি কলেজ এলাকার মো. শাহিন খানের ছেলে ও চাপড়বাড়ি দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৬ মে) দুপুরে টিফিন বিরতির সময় লাবিব মাদরাসা থেকে বের হয়ে আর বাড়ি ফিরে যায়নি। পরে দুপুর আড়াইটা থেকে ৩টার দিকে সে বন্ধুদের নিয়ে পৌরসভার হরি বিলে নৌকা চালাতে যায়। একপর্যায়ে ভারি বর্ষণ শুরু হলে অন্যরা বাসায় চলে গেলেও সে বিলের পানিতে পড়ে নিখোঁজ হয়। ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ওইদিন বিকেল থেকে রাতভর উদ্ধার অভিযান চালিয়েও তাকে উদ্ধার করতে পারেননি। পরে আজ সকাল সাড়ে ৬টার দিকে হরি বিলের পানিতে তার মরদেহ ভেসে উঠলে ফায়ার সার্ভিসের কর্মীরা তা উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।

চাপড়বাড়ি দাখিল মাদরাসার সুপার মো. মোবাশ্যারুল ইসলাম সবুজ জানান, লাবিব মাদরাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।গতকাল বুধবার (৬ মে) টিফিন পিরিয়ডে বাসায় যাওয়ার পর সে আর মাদরাসায় ফিরে আসেনি। আজ তার লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। বিষয়টি খুবই দুঃখজনক। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে মাসুদ সাঈদী

ডুয়েটে নতুন ভিসি নিয়োগ প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের বিক্ষোভ

আইসিসির মাসসেরা খেলোয়াড় নাহিদ রানা

নেত্রকোনায় পাচারকালে সরকারি ৬৬৭ বস্তা চাল জব্দ, আটক ২

জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক সই

সংস্কৃতি কর্মীদের জন্য চালু হচ্ছে বিশেষ কল্যাণ কার্ড: সংস্কৃতি মন্ত্রী