ভিডিও বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৭ মে, ২০২৬, ০১:৫৩ রাত

শেষ হলো ডিসি সম্মেলন, যে বার্তা নিয়ে ফিরছেন ডিসিরা

ছবি: সংগৃহীত, শেষ হলো ডিসি সম্মেলন, যে বার্তা নিয়ে ফিরছেন ডিসিরা

চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০২৬ বুধবার শেষ হয়েছে। সম্মেলনে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জোর দিয়ে মাঠ প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রোববার সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে আট বিভাগীয় কমিশনার ও ৬৪ জেলার ডিসিরা অংশ নেন। মোট ৩৪টি কার্য-অধিবেশনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে আলোচনা হয়।

সম্মেলনে মাঠ প্রশাসন থেকে আসা ১,৭২৯টি প্রস্তাবের মধ্য থেকে বাছাই করা ৪৯৮টি প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়। মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সচিবরা সুশাসন নিশ্চিত করা, দুর্নীতির বিরুদ্ধে কঠোর হওয়া, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করার নির্দেশনা দেন।

ডিসিরা রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে কাজ করার পরিবেশ চান বলে অনির্ধারিত আলোচনায় উঠে আসে। সরকার এ বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে এবং আইন ও নীতিমালার ভিত্তিতে নির্ভয়ে কাজ করার আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন

সম্মেলনে ডিসিরা রাষ্ট্রপতি, স্পিকার, প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার ও দুর্নীতি দমন কমিশনের সঙ্গে মতবিনিময় করেন। শেষ দিনে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে মতবিনিময় এবং প্রধানমন্ত্রীর সঙ্গে নৈশভোজ অনুষ্ঠিত হয়।

সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, প্রশাসন নিরপেক্ষ ও জনস্বার্থে কাজ করলে সরকার পাশে থাকবে। জনগণের জন্য প্রণীত ইশতেহার বাস্তবায়নের দায়িত্ব এখন প্রশাসনের ওপর। পাশাপাশি সরকারি সেবায় স্বচ্ছতা, সম্মান ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করার নির্দেশনা দেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনায় অপহরণকারী চক্রের ৮ সদস্য আটক, দুই কলেজ শিক্ষার্থী উদ্ধার

রামিসা হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ

পাবনার চাটমোহরে জুয়েলারির দোকানে রহস্যজনক চুরি

নওগাঁর রাণীনগরে বিশেষ অভিযানে ৭ জন গ্রেফতার

এবারের ঈদেও বুবলীর সিনেমা

নাটোরে ২০ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেফতার