ভিডিও বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৬ মে, ২০২৬, ১১:৩৮ রাত

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৪র্থ শ্রেণির ছাত্রীর ধর্ষক আটক

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৪র্থ শ্রেণির ছাত্রীর ধর্ষক আটক

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার বাড়াবিল মহল্লার ৪র্থ শ্রেণির মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ মামলার আসামি সজীব হোসেনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে থানা পুলিশ গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করে। ধর্ষক সজীব হোসেন ওই গ্রামের হাফেজ আবদুল হাইয়ের ছেলে।

আজ বুধবার (৬ মে) দুপুরে শাহজাদপুর সিনিয়র জুনিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালতের বিচারক মো. মোসলেম উদ্দিন আসামি সজীবকে সিরাজগঞ্জ জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালতের জিআরও ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরে সজীব হোসেন আম দেওয়ার কথা বলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে। একপর্যায়ে  ঘটনাটি জানাজানি হলে ধর্ষণের শিকার শিক্ষার্থীর দাদা এলাকার প্রধানদের শরণাপন্ন হন। পরে এলাকার প্রধানবর্গ গত রোববার শালিস বৈঠকের আয়োজন করেন। কিন্তু অভিযুক্ত সজীব এবং তার বাবা হাফেজ আব্দুল হাই ওই শালিসে উপস্থিত না হলে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠে।

আরও পড়ুন

খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হলে শালিস বৈঠক পন্ড হয়ে যায়। পরে ভুক্তভোগীর মা বাদি হয়ে সজীবকে আসামি করে গত ২৬ এপ্রিল শাহজাদপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে সজীব পলাতক ছিল। ১৫দিনের মাথায় থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা  তথ্যের ভিত্তিতে অভিযুক্ত সজীবকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, আদালতের নির্দেশে সজীবকে সিরাজগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে। সেই সাথে ওয়ারেন্টভুক্ত আরও দুইজন আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৪র্থ শ্রেণির ছাত্রীর ধর্ষক আটক

দিনাজপুরের বিরলে কোরবানি উপলক্ষে ৫৩ হাজার ৪৬৮ পশু প্রস্তুত 

বগুড়া জেলা জাপা’র সভাপতি জিন্নাহ শ্যোন এ্যারেস্ট : হাজতে প্রেরণ

রাজশাহীর পুঠিয়ায় আদিবাসী কলেজছাত্রীর আত্মহত্যা

সিরাজগঞ্জে গরুর খামারে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু