জুলাই আন্দোলনে সাব্বির হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
কুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত শিক্ষার্থী আমিনুল ইসলাম সাব্বির হত্যা মামলায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. মোকবল হোসেন মুকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার(৪ মে) সকালে গুনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার মো. মোকবল হোসেন মুকুল ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিষদ কার্যালয় থেকেই তাকে আটক করা হয় এবং পরে সাব্বির হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের একদফা দাবিতে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে দেবিদ্বার থানা এলাকায় মাথায় গুলিবিদ্ধ হয় নবম শ্রেণীর শিক্ষার্থী আমিনুল ইসলাম সাব্বির। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ ২১ দিন চিকিৎসাধীন থাকার পর গত বছরের ২৬ আগস্ট তার মৃত্যু হয়।
আরও পড়ুনএই ঘটনায় সাব্বিরের মামা নাজমুল হাসান বাদী হয়ে সাবেক সংসদ সদস্যসহ ৯৯ জনকে আসামি করে দেবিদ্বার থানায় হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত মুকুল চেয়ারম্যান ছিলেন ওই মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি।
নিহত সাব্বির দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামে থেকে পড়াশোনার পাশাপাশি অটোরিকশা চালিয়ে সংসার চালাতেন।
পুলিশ জানিয়েছে, এই মামলার অন্যান্য আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1777890008.jpg)

_medium_1777888867.jpg)





