ভিডিও সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৪ মে, ২০২৬, ০৩:৫৫ দুপুর

নাহিদের বোলিং দেখে উচ্ছ্বাসিত ওয়াসিম আকরাম

নাহিদের বোলিং দেখে উচ্ছ্বাসিত ওয়াসিম আকরাম, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা পেসার ওয়াসিম আকরাম এবার প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশের তরুণ ফাস্ট বোলার নাহিদ রানাকে। শুধু গতির জন্যই নয়, এবার তার ম্যাচের বুদ্ধিমত্তা ও ফিল্ডিং সেটআপ বোঝার ক্ষমতাকেও বিশেষভাবে উল্লেখ করেছেন তিনি।

আকরামের মতে, নাহিদ রানার সবচেয়ে বড় শক্তি হলো তার গতি, যা দিয়ে সে যেকোনো ব্যাটারকেই চাপে ফেলতে পারে। পাশাপাশি ফিল্ড সাজানোর সময় ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে ব্যাটসম্যানদের বিভ্রান্ত করার দক্ষতাও তার মধ্যে দেখা গেছে। গ্লেন ম্যাক্সওয়েলের উইকেট নেওয়ার উদাহরণ টেনে তিনি বলেন, ওই সময় নাহিদ ভালো ক্রিকেট বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, যা ম্যাচে বড় পার্থক্য গড়ে দেয়। তিনি আরও বলেন, ক্রিকেটে শুধু দক্ষতা নয়, পরিস্থিতি বোঝার ক্ষমতাও গুরুত্বপূর্ণ। নাহিদ পেশোয়ার দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ফাইনালে ওঠায় সাহায্য করেছে। পরে এক ফাইনাল ম্যাচে মালিকপক্ষের অনুরোধে তাকে দলে আনা হয়, যেখানে তার দ্রুতগতির বোলিং প্রতিপক্ষ ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

আরও পড়ুন

ম্যাচ চলাকালীন আকরাম নাহিদের বোলিং দেখে মন্তব্য করেন, ১৪৫-১৫০ কিমি গতির বল এবং সহজ অ্যাকশন তাকে বিশেষভাবে কার্যকর করে তুলেছে। সব মিলিয়ে তিনি নাহিদের ভবিষ্যৎকে বেশ উজ্জ্বল বলেই মনে করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাহিদের বোলিং দেখে উচ্ছ্বাসিত ওয়াসিম আকরাম

চতুর্থ রাউন্ড শেষে ভরাডুবির পথে তৃণমূল

রিয়ালে ফিরতে সাত খেলোয়াড়ের বিদায় চান মরিনহো!

কক্সবাজারে হামে আরও ২শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৭৯

আমরা বাঘের বাচ্চার মতো লড়ব : মমতা

ধোবাউড়ায় পুকুরপাড় থেকে ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার