এক যুগ পর চঞ্চল চৌধুরীর সঙ্গে ‘নীলাঞ্জনা নীলা’
অভি মঈনুদ্দীন ঃ লাক্স চ্যানেলআই সুপারস্টার’খ্যাত এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী নীলাঞ্জনা নীলা অভিনীত দুটি নাটক সাম্প্রতিক সময়ে দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। নাটক দুটি হচ্ছে তাইফুর জাহান আশিকের ‘গরীবের সুন্দরী বউ’ ও অন্যটি হচ্ছে ্ধসঢ়;আহসান হাবিব অনিকের ‘স্যার ভিএস ম্যাডাম’।
দুটি নাটকেই নীলাঞ্জনা নীলা’র অভিনয় বেশ প্রশংসিত হচ্ছে। দুটি নাটকেই তার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। নীলাঞ্জনা নীলা’র পরম সৌভাগ্য যে তিনি এই সময়ে নাটকের অন্যতম ব্যস্ততম অভিনেতা মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করছেন।
আবার সিনেমা, নাটকে ব্যস্ততম অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গেও নাটকে অভিনয় করছেন তিনি। এরইমধ্যে নীলাঞ্জনা নীলা চঞ্চল চৌধুরীর বিপরীতে সকাল আহমেদ-এর পরিচালনায় ‘জামাইয়ের আবদার’ নাটকে অভিনয় করেছেন। নাটকটি রচনা করেছেন ইউসুফ আলী খোকন। জামাইয়ের আবদার’ নাটকটি আগামী ঈদে গ্লোবাল টিভিতে প্রচার হবে।
আরও পড়ুননাটকটিতে অভিনয় প্রসঙ্গে নীলাঞ্জনা নীলা বলেন,‘ এর আগে পরপর দুটি নাটকে মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে অভিনয়ের সুযোগ হয়েছে। দুটি নাটকে অভিনয়ের জন্য ভীষণ সাড়া পাচ্ছি। মোশাররফ ভাই ভীষণ গুনী একজন অভিনেতা। তারসঙ্গে অভিনয় করলে অনেক কিছু শেখা যায়। সবচেয়ে বড় কথা তিনি ভীষণ সহযোগিতা পরায়ণ একজন অভিনেতা। অনুরূপভাবে চঞ্চল ভাইও এই দেশের নাটক সিনেমার একজন নন্দিত গুনী অভিনেতা। দেশে বিদেশে দুজনেরই সুখ্যাতি রয়েছে। তাদের সঙ্গে আসলে অভিনয় করাটা নিজের অভিনয়কে আরো সমৃদ্ধ করার সুযাগ পাওয়া। চঞ্চল ভাইয়ের সঙ্গে জামাইয়ের আবদার নাটকে অভিনয় করে ভীষণ ভালোলেগেছে। সকাল আহমেদ ভাইকে ধন্যবাদ আমাকে এই নাটকে কাজ করার সুযোগ করে দেবার জন্য। আমি খুব আশাবাদী এই নাটকটি নিয়ে।’
উল্লেখ্য, এক যুগ আগে চঞ্চল চৌধুরীর সঙ্গে একটি নাটকে অভিনয় করেছিলেন নীলা। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত বদরুল আনাম সৌদ পরিচালিত ‘গহীন বালুচর’ সিনেমাতে অভিনয় করে বেশ প্রশংসিত হন। সিনেমাটিতে লিজার গাওয়া ‘তারে দেখি আমি রোদ্দুরে, দেখি আলো ছায়াতে’ গানে তার পারফর্ম্যান্স বেশ প্রশংসিত হয়। নীলা সেভেন আপ, বাংলালিংক, ক্লোজ আপ, ইতালিয়ানো মেলামাইন, রিং আইডি, রে’ ডিটারজেন্ট পাউডার, মিস্টার ম্যাংগো’, ক্রিসেন্ট ফুটওয়্যারসহ আরো অনেক ব্র্যান্ডের মডেল হিসেবে কাজ করেছেন। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে বদরুল আনাম সৌদের ‘শ্যামা কাব্য’। এতে তার বিপরীতে অভিনয় করেছিলেন সোহেল মণ্ডল-যিনি শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ সিনেমায় ভিলেন চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসা কুঁড়িয়েছেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1777723043.jpg)





_medium_1777725687.jpg)
