ভিডিও শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০২ মে, ২০২৬, ০৬:০১ বিকাল

ইন্টারনেট ব্ল্যাকআউট

৬৫ দিন ধরে বিশ্ব থেকে বিচ্ছিন্ন ইরান

সংগৃহীত,৬৫ দিন ধরে বিশ্ব থেকে বিচ্ছিন্ন ইরান

আন্তর্জাতিক ডেস্ক : টানা ৬৪ দিন ধরে ইরানে চলছে প্রায় সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট। বৈশ্বিক ইন্টারনেট পর্যবেক্ষক সংস্থা নেটব্লকসের বরাতে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা।

নেটব্লকস জানায়, আন্তর্জাতিক নেটওয়ার্ক থেকে প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ার ৬৫তম দিনে প্রবেশ করছে ইরান।

এক প্রতিবেদনে আলজাজিরা বলছে, গত জানুয়ারির শুরুর দিকে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে দেশটিতে ইন্টারনেট ব্যবহারের ওপর কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়েছিল।

আরও পড়ুন

এরপর ফেব্রুয়ারির শেষে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হলে এই ব্ল্যাকআউট আরো তীব্রতর করা হয়।
 
টানা দুই মাসের বেশি সময় ধরে চলা এই ইন্টারনেট অচলাবস্থায় দেশটির কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যে চরম বিপর্যয় নেমে এসেছে। বিশেষ করে অনলাইননির্ভর ক্ষুদ্র উদ্যোক্তা ও সাধারণ মানুষের আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়ায় দেশজুড়ে অর্থনৈতিক হাহাকার তৈরি হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাল খননের উদ্বোধনের পর সিলেটবাসীর সাথে হাত মেলালেন প্রধানমন্ত্রী

৬৫ দিন ধরে বিশ্ব থেকে বিচ্ছিন্ন ইরান

একটা গল্প, যা বদলে দেবে সবকিছু : শাকিব খান

১০৫-এ সত্যজিৎ রায়: যিনি বদলে দিয়েছিলেন সিনেমার ইতিহাস

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড-এ প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ

অ্যাসিস্ট্যান্ট অফিসার নেবে আড়ং, লাগবে না অভিজ্ঞতা