ভিডিও শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০২ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি : ভূমি প্রতিমন্ত্রী

শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন বলেছেন, শ্রমিকরা উৎপাদনের যন্ত্র নয়, বরং অর্থনীতির মূল চালিকাশক্তি। তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের অঙ্গীকার ব্যক্ত করেন। 

শুক্রবার মহান শ্রমিক দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বিভাগীয় শ্রম দপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শিল্প সম্পর্ক শিক্ষায়তন এবং শ্রম কল্যাণ কেন্দ্রের যৌথ আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিগত ১৭ বছর শ্রমিকরা ন্যায্য মজুরি ও কর্মস্থলের নিরাপত্তা থেকে বঞ্চিত হয়েছে। জবাবদিহি ও বিচারহীনতার এই সংস্কৃতি একটি সভ্য সমাজে চলতে পারে না। আমাদের সরকারের মূল লক্ষ্য হলো শ্রমিকের জীবনমান উন্নয়ন এবং শ্রম আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করা। 

আরও পড়ুন

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার শ্রমিকদের জন্য স্বাধীন ট্রেড ইউনিয়ন, মানসম্মত স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা বৃদ্ধি করবে। শ্রমিকের পরিশ্রমের প্রকৃত মূল্যায়নের মাধ্যমেই দেশ সমৃদ্ধ হবে।

চট্টগ্রাম জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান এবং চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিনসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি : ভূমি প্রতিমন্ত্রী

গণভোটের রায় অস্বীকার করে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে সরকার: গোলাম পরওয়ার

কৃষকের মর্যাদা বাড়লেই শক্তিশালী হবে বাংলাদেশ : কৃষিমন্ত্রী

রায়পুর লাখ টাকা মুক্তিপণ না দেওয়ায় অটোচালককে হত্যার অভিযোগ

মে দিবস: শ্রমিকের মর্যাদা ও অধিকারের প্রতিচ্ছবি

২৪ ঘণ্টায় শ্রীমঙ্গলে ১৩৪ মিলিমিটার বৃষ্টিপাত