ভিডিও বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০২ মে, ২০২৬, ০৪:১৬ দুপুর

মহেশপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার‌

মহেশপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার‌

ঝিনাইদাহের মহেশপুরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সেফতের আলী (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (১ মে) উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের শাহাপুর বিশ্বাস পাড়ায় এই ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মান্দারবাড়ীয়া ইউনিয়নের শাহাপুর গ্রামে নিজ বাড়ির পাশে খেলা করছিল ওই শিশুটি। এ সময় প্রতিবেশী সেফতের আলী তাকে প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকার ও পরবর্তীতে পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানাজানি হলে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী অভিযুক্ত সেফতের আলীকে ধরে গণধোলাই দেয়।

আরও পড়ুন

খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।

মহেশপুর থানার ওসি মেহেদী হাসান জানান, শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি নথিভুক্ত করার পর অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনায় অপহরণকারী চক্রের ৮ সদস্য আটক, দুই কলেজ শিক্ষার্থী উদ্ধার

রামিসা হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ

পাবনার চাটমোহরে জুয়েলারির দোকানে রহস্যজনক চুরি

নওগাঁর রাণীনগরে বিশেষ অভিযানে ৭ জন গ্রেফতার

এবারের ঈদেও বুবলীর সিনেমা

নাটোরে ২০ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেফতার