ভিডিও শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০১ মে, ২০২৬, ০৫:০৩ বিকাল

সংগঠনে থাকাবস্থায় রাজনৈতিক দলের প্রার্থী হওয়ার সুযোগ নেই: ছাত্রশিবির

সংগঠনে থাকাবস্থায় রাজনৈতিক দলের প্রার্থী হওয়ার সুযোগ নেই: ছাত্রশিবির

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে বলা হয়েছে, শিবিরে যে কোনো পর্যায়ে দায়িত্বে থাকা অবস্থায় অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ বা প্রার্থী হওয়ার সুযোগ নেই।

আজ শুক্রবার (১ মে) সকালে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) কাউন্সিল হলে অনুষ্ঠিত ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের দায়িত্বশীল সম্মেলনে মেয়র নির্বাচন করার সিদ্ধান্ত জানানো হয়। সম্মেলনে সাদিক কায়েম নিজেও উপস্থিত ছিলেন। পরে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি ও ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেনের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করা হয়।

এছাড়া দলটির সূত্রে জানা গেছে, আসন্ন সিটি নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে এবং খুব শিগগিরই তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) হিসেবে দায়িত্ব পালন করছেন সাদিক কায়েম। তবে প্রার্থিতা ঘোষণার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি তিনি।

অন্যদিকে শিবিরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্রশিবিরের কেন্দ্রীয় একজন দায়িত্বশীলকে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণার সংবাদ কিছু অনলাইন পোর্টালে প্রচার করা হচ্ছে। এ বিষয়ে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইসলামী ছাত্রশিবিরে যে কোনো পর্যায়ে দায়িত্বে থাকা অবস্থায় অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ বা প্রার্থী হওয়ার সুযোগ নেই। এমনকি কোনো রাজনৈতিক দল থেকেও তাকে প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার সুযোগ নেই।

আরও পড়ুন

ইসলামী ছাত্রশিবির থেকে দায়িত্ব শেষ করে বিদায় নেওয়ার পর যে কেউ যে কোনো রাজনৈতিক দলে যুক্ত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। অতএব, বর্তমান সেশনের কোনো দায়িত্বশীলকে নিয়ে এ ধরনের বিভ্রান্তিকর সংবাদে কেউ বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংগঠনে থাকাবস্থায় রাজনৈতিক দলের প্রার্থী হওয়ার সুযোগ নেই: ছাত্রশিবির

নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি ড. ইউনূসের শ্রদ্ধা

সৌদি পৌঁছেছেন ৪০ হাজার ৫৯০ বাংলাদেশি হজযাত্রী

কামরাঙ্গীরচরে কারখানায় মেশিনের আঘাতে শ্রমিক নিহত

নারায়ণগঞ্জে পুলিশের ওপর হামলা-অস্ত্র ছিনতাই, পরিত্যক্ত অবস্থায় উদ্ধার