ভিডিও বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৯ এপ্রিল, ২০২৬, ০৮:৫৬ রাত

বগুড়ায় মাদক সেবনের অপরাধে একজনকে ৩ মাসের কারাদন্ড

বগুড়ায় মাদক সেবনের অপরাধে একজনকে ৩ মাসের কারাদন্ড

স্টাফ রিপোর্টার : বগুড়ায় অবৈধ মাদকদ্রব্য সেবনের অপরাধে একজনকে ৩ মাসের কারাদন্ড দিয়েছেন মোবাইল কোর্ট। আজ বুধবার (২৯ এপ্রিল) বিকেল ৪ টায় শহরের কলোনী চক ফরিদ এলাকায় তাকে গ্রেফতার করে এই কারাদন্ড দেয়া হয়। কারাদন্ডপ্রাপ্ত আসামি মোঃ ইমরান প্রামানিক (২২) শহরের কলোনী এলাকার মোঃ বজলুর রহমানের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া সূত্র জানায়, ডিএনসি,বগুড়ার ‘ক’ সার্কেলের আভিযানিক টিমের সহযোগিতায় বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল ওয়াজেদ এর নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে এক পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার আসামি ইমরানকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড দেন।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় মাদক সেবনের অপরাধে একজনকে ৩ মাসের কারাদন্ড

সিগারেটের প্যাকেটে কিউআর কোড সংযুক্ত করার উদ্যোগ

অষ্ট্রেলিয়া থেকে দেশে ফিরে ঈদের নাটকের কাজ করবেন মৌ

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন যারা

বগুড়ায় শব্দ সচেতনতা দিবস পালন

ভারতে ‘মিনার এ দিল্লি’ সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা