ভিডিও বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৯ এপ্রিল, ২০২৬, ০৭:২৭ বিকাল

রংপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করে র‌্যাব

রংপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করে র‌্যাব 

রংপুর জেলা প্রতিনিধি : রংপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি নুর আমিনকে গ্রেফতার করেছে র‌্যাব ১৩ সদস্যরা। গত মঙ্গলবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান গেইট সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ বুধবার (২৯ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব ১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

র‌্যাব জানায়, ভিকটিম দশম শ্রেণির একজন ছাত্রী। চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে গিয়ে আসামি মোঃ নুর আমিনের সাথে ভিকটিমের পরিচয় হয় এবং মোবাইল ফোন নম্বর আদান-প্রদান হয়। মোবাইলে যোগাযোগের মাধ্যমে ভিকটিম এবং আসামির মধ্যে প্রেম-ভালবাসার সম্পর্ক গড়ে ওঠে।

গত ১১ জানুয়ারি আসামি নুর আমিন ভিকটিমকে তার পরিচিত গোলাম রাব্বানির ফাঁকা বাড়িতে নিয়ে যায় এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করে। ঘটনার পর আসামি নুর আমিন ভিকটিমকে বিয়ে করতে তালবাহানা শুরু করে। এক পর্যায়ে আসামি ভিকটিমকে বিয়ে করবে না বলে জানিয়ে দেয়।

আরও পড়ুন

ফলে গত ২৫ মার্চ ভিকটিম নিজে বাদি হয়ে রংপুরের পীরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ( সংশোধন অধ্যাদেশ ২০২৫) এর ৯খ ধারায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন।

সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ রংপুর ক্যাম্পের আভিযানিক দল গত মঙ্গলবার রাতে মহানগরীর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান গেইট সংলগ্ন এলাকা থেকে এজাহার নামীয় প্রধান আসামি পীরগঞ্জের ছোট রসুলপুর এলাকার মোঃ ফজলুল হকের ছেলে মোঃ নুর আমিনকে (২৭) গ্রেফতার করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করে র‌্যাব

বর্তমান সরকার সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

শ্রীলংকা ক্রিকেটের সভাপতি ও নির্বাহী কমিটির পদত্যাগ

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

নওগাঁর রাণীনগরের পাতির দেশব্যাপী খ্যাতি