রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ
১৮৩ রানের লক্ষ্য তাড়া করে নিউজিল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দুই ওভার হাতে রেখে ৬ উইকেটের জয় পায় টাইগাররা।
সোমবার (২৭ এপ্রিল) চট্টগ্রামে টস হেরে শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। পাওয়ার প্লেতে এক উইকেট হারিয়ে ৬১ রান তোলে সফরকারীরা। পরে ওপেনার কাটেনে ক্লার্ক ও ডেন ক্লেভার হাফ সেঞ্চুরি করেন। বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন নেন সর্বোচ্চ ২ উইকেট।
লক্ষ্য তাড়ায় ওপেনার সাইফ হাসান ১৬ বলে ১৭ ও অধিনায়ক লিটন দাস ১৫ বলে ২১ রান করে আউট হন। পরে তাওহীদ হৃদয় ও পারভেজ হোসেন ইমনের জুটি দলকে জয়ের পথে রাখে। ইমন ১৪ বলে ২৮ রান করে ফিরলেও হৃদয় অপরাজিত ৫১ রান করেন। শেষ দিকে শামীম হোসেন ৩১ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন।
আরও পড়ুনসংক্ষিপ্ত স্কোর: নিউজিল্যান্ড ২০ ওভারে ১৮২/৬ (ক্লার্ক ৫১, ক্লেভার ৫১; রিশাদ ২-৩২); বাংলাদেশ ১৮ ওভারে ১৮৩/৪ (হৃদয় ৫১*, শামীম ৩১*; সোধি ২-৪০)। ফল: বাংলাদেশ ৬ উইকেটে জয়ী। তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে বাংলাদেশ।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








