জামালপুরে ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে মা ও ২ মেয়ের মৃত্যু
জামালপুরে কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে ঘরের ওপর পড়ে মা ও দুই মেয়ের মৃত্যু হয়েছে।
আজ সোমবার (২৭ এপ্রিল) ভোর ৪টার দিকে মেলান্দহ উপজেলার পূর্বদাগী এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত তিন জন হলেন– মেলান্দহের পূর্বদাগী এলাকার আব্দুল গনির স্ত্রী খুকি বেগম (৭০); তার মেয়ে ফাতেমা আক্তার (৪৫) ও ফরিদা আক্তার (৩৭)।
আরও পড়ুনমৃত খুকি বেগমের ছেলে আকালু মণ্ডল জানান, গত রাতে তার মা দুই মেয়েকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। ভোররাত ৪টার দিকে কালবৈশাখী ঝড়ে তিনটি গাছ ঘরের ওপর ভেঙে পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








