ভিডিও সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৭ এপ্রিল, ২০২৬, ০৩:৫৪ দুপুর

পাকিস্তানে গুলিতে লস্কর-ই-তৈয়বার কমান্ডার নিহত

পাকিস্তানে গুলিতে লস্কর-ই-তৈয়বার কমান্ডার নিহত, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার কমান্ডার শেখ ইউসুফ আফ্রিদি অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন। প্রাথমিক তথ্যে জানা গেছে, হামলাকারীরা আফ্রিদির ওপর একাধিক গুলি চালায়, ফলে তিনি পালানোর সুযোগ পাননি।  তিনি লস্কর-ই-তৈয়বার প্রধান হাফিজ সাঈদের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।

আফ্রিদিকে ওই অঞ্চলে নিষিদ্ধ ঘোষিত এই সন্ত্রাসী সংগঠনের কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে বিবেচনা করা হতো। তদন্তকারীরা ঘটনাটিকে লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড হিসেবে দেখছেন। এর আগে গত মাসে লাহোরে একটি টিভি স্টেশনের বাইরে লস্কর-ই-তৈয়বার প্রতিষ্ঠাতা সদস্য আমির হামজার ওপর অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালায়।  ৬৭ বছর বয়সি হামজা ওই হামলা থেকে বেঁচে যান বলে জানা গেছে। এর আগে জইশ-ই-মোহাম্মদের প্রধান মাওলানা মাসুদ আজহারের বড় ভাই মুহাম্মদ তাহির আনোয়ার পাকিস্তানে রহস্যজনক পরিস্থিতিতে মারা যান।  তিনি সংগঠনটির কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। তথ্যসূত্র : এনডিটিভি

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে কৃষক হত্যা মামলায় তিন জনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন

পাকিস্তানে গুলিতে লস্কর-ই-তৈয়বার কমান্ডার নিহত

দুর্গম পার্বত্য অঞ্চলে চালু হবে ওয়াটার অ্যাম্বুলেন্স: পার্বত্য মন্ত্রী

আমি ধর্ষক বা শিশুকামী নই : ট্রাম্প

ঢাবি ছাত্রীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে শিক্ষক কারাগারে

২৪ ঘণ্টায় হাম এবং উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু