ভিডিও সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৭ এপ্রিল, ২০২৬, ০২:৪৭ দুপুর

আরও বাড়ছে ২০২৬ বিশ্বকাপের প্রাইজমানি 

আরও বাড়ছে ২০২৬ বিশ্বকাপের প্রাইজমানি, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপের আয়োজক দেশগুলোতে ভ্রমণ, আবাসন এবং উচ্চ করের কারণে অংশগ্রহণকারী দেশগুলোর ব্যয় অস্বাভাবিক বেড়ে যাওয়ায় প্রাইজমানি ও অংশগ্রহণ ফি আরও বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ফিফা। 

আগামীকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) ফিফা কাউন্সিলের সভায় এই বর্ধিত তহবিলের চূড়ান্ত অনুমোদন দেওয়ার কথা রয়েছে। এর আগে বিভিন্ন দেশের ফুটবল অ্যাসোসিয়েশন উদ্বেগ প্রকাশ করেছিল যে, উত্তর আমেরিকার দেশগুলোতে (যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো) যাতায়াত এবং বিশাল দূরত্বের কারণে অপারেশনাল খরচ অনেক বেশি। এমনকি কোনো দল টুর্নামেন্টের শেষ ধাপ পর্যন্ত পৌঁছালেও উচ্চ কর ও ব্যয়ের কারণে শেষ পর্যন্ত তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষ করে ইউরোপীয় বড় দলগুলো ফিফাকে এই প্রাইজমানি বাড়ানোর জন্য জোরালো অনুরোধ জানিয়ে আসছিল। মূলত যুক্তরাষ্ট্রে একেক রাজ্যে করের হার ভিন্ন। ফিফা নিজে করছাড় পেলেও অংশগ্রহণকারী দলগুলোর জন্য এই সুবিধা নিশ্চিত করতে পারেনি। ফলে দলগুলোকে তাদের আয়ের ওপর বড় অংকের ট্যাক্স দিতে হবে, যা মেটাতেই এই বাড়তি প্রাইজমানির ব্যবস্থা করা হচ্ছে।

ফিফার একজন মুখপাত্র বিবৃতি দিয়ে জানিয়েছে, ২০২৬ সালের ২৮ এপ্রিল কানাডার ভ্যাঙ্কুভারে ফিফা কাউন্সিলের একটি বৈঠকের আগে ফিফা নিশ্চিত করছে যে, লভ্যাংশ বা রাজস্বের পরিমাণ বাড়ানোর বিষয়ে তারা বিশ্বজুড়ে বিভিন্ন অ্যাসোসিয়েশনগুলোর সঙ্গে আলোচনা করছে। ফিফা’র এক মুখপাত্র জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপ থেকে ফিফা প্রায় ১১ থেকে ১৩ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। আমাদের এই শক্তিশালী আর্থিক অবস্থানের সুফল সরাসরি সদস্য দেশগুলোর কাছে পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।

আরও পড়ুন

শুধুমাত্র প্রাইজমানিই নয়, ফিফা’র ২১১টি সদস্য দেশের জন্য বরাদ্দকৃত ‘ফিফা ফরোয়ার্ড’ বা উন্নয়ন তহবিলও বাড়ানো হচ্ছে বলে নিশ্চিত করেছে সংস্থাটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরও বাড়ছে ২০২৬ বিশ্বকাপের প্রাইজমানি 

হরমুজ প্রণালি নিয়ে সমঝোতায় ইরান-ওমান

এফএ কাপের ফাইনালে চেলসি

আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে : বিদ্যুৎমন্ত্রী

শেরেবাংলা ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকী আজ

আওয়ামী লীগের ভূত এখন অন্য একটি দলের ওপর ভর করেছে : প্রধানমন্ত্রী