ভিডিও সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৭ এপ্রিল, ২০২৬, ০১:২২ দুপুর

জামালপুরে ঘরের ওপর গাছ পড়ে মাসহ দুই মেয়ে নিহত

জামালপুরে ঘরের ওপর গাছ পড়ে মাসহ দুই মেয়ে নিহত,ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : জামালপুরের মেলান্দহ উপজেলায় কালবৈশাখি ঝড়ে বসতবাড়ির ওপর গাছ ভেঙে পড়ে মা ও দুই মেয়ে নিহত হয়েছেন। গতকাল রোববার (২৬ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার নয়ানগর ইউনিয়নের পূর্ব দাগী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-দাগী এলাকার মৃত গনি মণ্ডলের স্ত্রী খুকি বেগম (৬৫) এবং তার দুই মেয়ে ফরিদা আক্তার (৪০) ও ফতে আক্তার (৩৭)।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রোববার রাতে নিজ বসতঘরের একই বিছানায় ঘুমিয়ে ছিলেন মা ও দুই মেয়ে। রাতে দমকা হাওয়ার সঙ্গে নেমে আসে প্রচণ্ড ঝড়। ওই মুহূর্তে ঘরের পাশের একটি বড় মেহগনি গাছ উপড়ে টিনের ঘরের ওপর পড়ে। এই ঘটনায় ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা তিনজনই গাছের নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তারা নিহত হন। রাতের অন্ধকার ও ঝড়ো আবহাওয়ার কারণে তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ সম্ভব হয়নি। পরে সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গাছের নিচ থেকে তাদের মরদেহ উদ্ধার করেন।

আরও পড়ুন

আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করে মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল আরা জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। গাছের নিচ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে ঘরের ওপর গাছ পড়ে মাসহ দুই মেয়ে নিহত

বগুড়ার সারিয়াকান্দিতে ঝড়ে পড়া গাছ কাটতে গিয়ে শ্রমিকের মৃত্যু

নারীদের এলপিজি কার্ড দেওয়া হবে

যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির দেহাবশেষ উদ্ধার

হাইকোর্টে এমপি মুফতি আমির হামজার আগাম জামিন

শার্শার উলশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী