ভিডিও শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৫ এপ্রিল, ২০২৬, ০৬:১৪ বিকাল

সৌদি আরবে পৌঁছেছেন ৩৩,৩১৮ বাংলাদেশি হজযাত্রী

সৌদি আরবে পৌঁছেছেন ৩৩,৩১৮ বাংলাদেশি হজযাত্রী

চলতি বছরের হজ কার্যক্রমের অংশ হিসেবে এ পর্যন্ত ৮৪টি ফ্লাইটে মোট ৩৩ হাজার ৩১৮ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। 

রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে শনিবার হজ অফিসের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, সকাল ১০টা পর্যন্ত ৮৪টি ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে শনিবার আরও পাঁচটি ফ্লাইট ছাড়ার কথা রয়েছে।

বিমান সংস্থাভিত্তিক তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩৫টি ফ্লাইটে ১৪ হাজার ৬৯ জন; সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সের ৩১টি ফ্লাইটে ১২ হাজার ১১৪ জন এবং সৌদি আরবভিত্তিক ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৩৫ জন হজযাত্রী ভ্রমণ করেছেন।

তিনি আরও জানান, বাকি ৪৪ হাজার ৯৭৮ জন হজযাত্রী নির্ধারিত ফ্লাইটে পর্যায়ক্রমে সৌদি আরবে পৌঁছাবেন। 

লোকমান হোসেন বলেন, বৃহস্পতিবার পর্যন্ত সৌদি দূতাবাস থেকে মোট ৭৮ হাজার ২৯৬ জন হজযাত্রী হজের ভিসা পেয়েছেন। তাদের মধ্যে ৪ হাজার ৪১৯ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৮৭৭ জন বেসরকারি ব্যবস্থাপনায় রয়েছেন।

আরও পড়ুন

এর আগে, গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট (বিজি৩০০১) জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করে।

ফ্লাইটটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্যমতে, এ বছর বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী হজ পালন করবেন বলে আশা করা হচ্ছে। এর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন।

হজ কার্যক্রম ব্যবস্থাপনায় ৩০টি প্রধান সংস্থা এবং ৬৩০টি সমন্বয়কারী সংস্থাসহ প্রায় ৬৬০টি সংস্থা জড়িত রয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে, আগামী ২৬শে মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনলাইন তথ্য সুরক্ষায় ৭টি জরুরি পদক্ষেপ

দৌলত‌দিয়ায় পদ্মার দুই কাতল বিক্রি ৮৬ হাজার টাকায়

সৌদি আরবে পৌঁছেছেন ৩৩,৩১৮ বাংলাদেশি হজযাত্রী

আমরা মন্ত্রণালয়ে এসি ছাড়ি না, ফ্যান ব্যবহার করি : মুক্তিযুদ্ধমন্ত্রী

শাহবাগ থানায় সাংবাদিকদের ওপর হামলা, ঢাবি সাংবাদিক সমিতির মানববন্ধন

মনে পড়ে কী শামীমা আক্তার বেবী’কে?