ভিডিও শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৪ এপ্রিল, ২০২৬, ০৪:৩১ দুপুর

জাতীয় চা দিবসের তারিখ পরিবর্তন করল সরকার

সংগৃহিত,জাতীয় চা দিবসের তারিখ পরিবর্তন করল সরকার

আন্তর্জাতিক চা দিবসের সঙ্গে মিল রেখে বাংলাদেশে ‘জাতীয় চা দিবস’ পালনের তারিখ পরিবর্তন করেছে সরকার। এখন থেকে ৪ জুনের পরিবর্তে প্রতি বছর ২১ মে দিবসটি পালিত হবে দিবসটি।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন সংক্রান্ত পরিপত্রে ‘জাতীয় চা দিবস’-এর তারিখ পরিবর্তনের প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপন করে বাণিজ্য মন্ত্রণালয়।

আরও পড়ুন

তারিখ পরিবর্তনের কারণ হিসেবে উল্লেখ করা হয়, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ২০২০ সাল থেকে প্রতি বছর ২১ মে ‘আন্তর্জাতিক চা দিবস’ হিসেবে পালন করে আসছে।
এছাড়া ভারত, শ্রীলঙ্কা, চীন, কেনিয়া ও ভিয়েতনামের মতো বিশ্বের শীর্ষ চা উৎপাদনকারী দেশগুলোও ২১ মে আন্তর্জাতিক চা দিবস পালন করে থাকে।

এ প্রেক্ষাপটে আন্তর্জাতিক তারিখের সঙ্গে মিল রেখে বাংলাদেশেও ৪ জুনের পরিবর্তে ২১ মে ‘জাতীয় চা দিবস’ পালনের লক্ষ্যে পরিপত্র সংশোধনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় চা দিবসের তারিখ পরিবর্তন করল সরকার

বিএনপি সরকার সবসময় আর্থিক খাতে শৃঙ্খলা বজায় রেখেছে: অর্থমন্ত্রী

হামের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ: ডব্লিউএইচও

শিশু-কিশোরদের জন্য সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিচ্ছে নরওয়ে

জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে: আইনমন্ত্রী  

বিএনপি সরকারকে ভূতে ধরেছে: গোলাম পরওয়ার