ভিডিও বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৩ এপ্রিল, ২০২৬, ০৯:৫৬ রাত

হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হরমুজ প্রণালিতে কোনো নৌযান মাইন পুঁতে রাখার চেষ্টা করলে তাৎক্ষণিক গুলি করে ধ্বংস করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি জানান, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে এমন কঠোর পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ট্রাম্প বলেন, বর্তমানে মার্কিন নৌবাহিনীর মাইন অপসারণকারী জাহাজগুলো হরমুজ প্রণালিতে সক্রিয়ভাবে কাজ করছে। তিনি এ কার্যক্রম আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন এবং আগের তুলনায় তিনগুণ জোরদার করার কথা জানিয়েছেন।

তবে এখন পর্যন্ত ইরান ওই প্রণালিতে মাইন পুঁতে রেখেছে, এমন কোনো তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি যুক্তরাষ্ট্র। তবুও সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ওয়াশিংটন।

আরও পড়ুন

 
 

এদিকে ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে আবারও একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ভারত মহাসাগরে অভিযান চালিয়ে ‘ম্যাজেস্টিক এক্স’ নামের জাহাজটি দখলে নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।

পেন্টাগন এক বিবৃতিতে জানায়, ইরানের তেল পাচার নেটওয়ার্ক ভাঙতে বৈশ্বিক সামুদ্রিক নজরদারি জোরদার করা হয়েছে। যেখানে প্রয়োজন, সেখানে অভিযান চালিয়ে এমন জাহাজ আটক করা হবে।

প্রতিরক্ষা দপ্তর প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, মার্কিন বাহিনী জাহাজটির ডেকে অবস্থান নিয়েছে। জাহাজটি ভারত মহাসাগরে শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ার মধ্যবর্তী এলাকায় ছিল এবং চীনের ঝৌশান বন্দরের দিকে যাচ্ছিল বলে শিপ-ট্র্যাকিং তথ্য জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চা বাগানে ঘুরতে এসে জরিমানা গুনলেন যুবক

শাহবাগে ছাত্রদল-শিবির ধাওয়া-পাল্টাধাওয়া: ঢাবির ১০ সাংবাদিক আহত

রংপুরে শিক্ষার্থীদের সাথে দুর্যোগ প্রস্তুতি ও ঝুঁকি নিরসনে মহড়া অনুষ্ঠিত

দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা, নিহত ২

এনসিপিতে যাচ্ছেন সাবেক যুবদল নেতা ইসহাক

বগুড়ার আরডিএ’র সাবেক মহাপরিচালক মতিন ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন