ভিডিও বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২২ এপ্রিল, ২০২৬, ০৪:০৮ দুপুর

বার্সাতেই ক্যারিয়ার শেষ করতে চান হ্যান্সি ফ্লিক

বার্সাতেই ক্যারিয়ার শেষ করতে চান হ্যান্সি ফ্লিক, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থ হলেও টানা দ্বিতীয় লা লিগা শিরোপার খুব কাছাকাছি বার্সেলোনা। এই পরিস্থিতির মধ্যেই কোচ হ্যান্সি ফ্লিক কাতালান ক্লাবের সঙ্গে দীর্ঘমেয়াদে থাকতে এবং নিজের ক্যারিয়ার বার্সেলোনাতেই শেষ করার ইচ্ছা প্রকাশ করেছেন।

ফ্লিকের বর্তমান চুক্তি ২০২৭ সাল পর্যন্ত থাকলেও ক্লাব প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা তার সঙ্গে নতুন চুক্তি করার পরিকল্পনা করছেন। সম্প্রতি আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ার পরও বার্সা তাদের কোচকে নিয়ে আস্থা হারায়নি। সেল্টা ভিগোর বিপক্ষে লা লিগা ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ফ্লিক জানান, নতুন চুক্তি করা তার পরিকল্পনার অংশ। তিনি বলেন, এটা তার ক্যারিয়ারের শেষ পর্যায় এবং বর্তমানে বার্সেলোনায় কাজ করে তিনি দারুণ অনুভব করছেন।

২০২৩-২৪ মৌসুমে দায়িত্ব নেয়ার পর প্রথম বছরেই তিনি দলকে লা লিগা, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপারকোপা জেতান। চলতি মৌসুমেও দল আরেকটি সুপারকোপা জিতেছে এবং লা লিগায় শীর্ষে আছে, যেখানে রিয়াল মাদ্রিদের চেয়ে তারা পয়েন্টের ব্যবধানেই বেশ এগিয়ে রয়েছে। তবে চ্যাম্পিয়ন্স লিগে তিনি এখনও সফল হতে পারেননি। গত বছর সেমিফাইনাল এবং এবছর কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে। 

আরও পড়ুন

২০২০ সালে বায়ার্ন মিউনিখকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো এই কোচ বলেন, বার্সেলোনার হয়ে এই ট্রফি জয় তার বড় স্বপ্ন। পাশাপাশি তিনি ন্যু ক্যাম্প পুনর্নির্মাণ শেষে সেখানে কোচ হিসেবে থাকতে চান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তান সফর বাতিল করল জেডি ভ্যান্স

বার্সাতেই ক্যারিয়ার শেষ করতে চান হ্যান্সি ফ্লিক

হরমুজে পণ্যবাহী দুই জাহাজে আইআরজিসি’র গুলি

টিকার পর্যাপ্ত মজুত আছে, আগামী ৬ মাস কোনো সমস্যা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দলের মালিকানা কিনলেন বেলিংহ্যাম

সাভারে ট্রাকসহ খাদ্য অধিদপ্তরের চাল জব্দ, আটক ৩