ভিডিও মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২১ এপ্রিল, ২০২৬, ০৮:৫৫ রাত

বগুড়ার শিবগঞ্জে গাঁজাসহ গ্রেফতার পাঁচজনের কারাদন্ড

বগুড়ার শিবগঞ্জে গাঁজাসহ গ্রেফতার পাঁচজনের কারাদন্ড

স্টাফ রিপোর্টার : বগুড়ার শিবগঞ্জে গাঁজাসহ গ্রেফতার পাঁচজনকে ভ্রাম্যমাণ আদালত কারাদন্ড দিয়েছেন। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) তাদেরকে এই কারাদন্ড দেওয়া হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া সূত্র জানায়, আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫শ’ গ্রাম গাঁজাসহ এই আসামিদের গ্রেফতার করে কারাদন্ড দেওয়া হয়।

কারাদন্ডপ্রাপ্ত আসামিরা হলো-বগুড়া সদরের বড় ধাওয়া গ্রামের ছবেদ আলীর ছেলে নূর নবী (৪০), ভবানীগঞ্জের আব্দুল বাজা আকন্দের ছেলে রনি (৩৮), সোনাতলা উপজেলার সাবাসপুর এলাকার হাফিজারের ছেলে উজ্জল (৩৮), একই উপজেলার আগুনিয়াতাইর গ্রামের মৃত মোজাফফর হোসেনের ছেলে শহিদুল ইসলাম (৩৮) ও শিবগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত জয়নালের ছেলে নুর আলম (৩৫)।

আরও পড়ুন

শিবগঞ্জ উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ওই পাঁচজন আসামিকে ১০ দিন করে বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা করে অর্থদন্ড দেন। সেইসাথে ঘটনাস্থলেই উদ্ধার করা গাঁজা ধ্বংস করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শিবগঞ্জে গাঁজাসহ গ্রেফতার পাঁচজনের কারাদন্ড

ময়মনসিংহে হত্যা মামলায় একই পরিবারের ৭ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

উপজেলা পরিষদে এমপিদের জন্য তৈরি হবে আধুনিক ‘পরিদর্শন কক্ষ’: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বগুড়ার দুপচাঁচিয়ায় লোটোর ম্যানেজার পিন্টু হত্যার মামলার আসামির জামিন নামঞ্জুর

জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক