প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষাার্থীদের মহাসড়ক অবরোধ
এসএসসি পরীক্ষার প্রবেশপত্রের জন্য গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার গৃরিধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ২৯ পরীক্ষার্থী ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
পরীক্ষার কয়েক ঘণ্টা আগে সোমবার রাত সোয়া ৯টায় পলাশবাড়ী ফিলিং স্টেশনের সামনে অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করে রাখে তারা।
এ সময় সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগের শিকার হন যাত্রীরা।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাতেই প্রবেশপত্র দেওয়ার আশ্বাস দিলে সোয়া ঘণ্টা পর সড়ক থেকে সরে যায় আন্দোলনকারী পরীক্ষার্থীরা।
এদিকে সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত প্রবেশপ্রত্র না পাওয়ায় একই উপজেলার জুনদহ উচ্চ বিদ্যালয়ের ৩৬ শিক্ষার্থী ও তাদের অভিভাবক ইউএনও কার্যালয়ের বারান্দায় অবস্থান নেন।
আরও পড়ুনরাতে প্রবেশপত্রের জন্য রাস্তায় নেমে আসে গৃরিধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীরা।
রাত পৌনে ১০টার দিকে ইউএনও শেখ জাবের আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াশা রহমান ও পলাশবাড়ী থানার ওসি সরোয়ারে আলম খান ঘটনাস্থলে উপস্থিত হন।
তখন ইউএনও শেখ জাবের আহমেদ সাংবাদিকদের বলেন, “পরীক্ষার আগেই প্রবেশপত্র শিক্ষার্থীদের দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে।”
পলাশবাড়ী উপজেলার গৃরিধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ও জুনদহ উচ্চ বিদ্যালয়ের মোট ৬৫ শিক্ষার্থী এসএসসি পরীক্ষার প্রবেশপত্র পায়নি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








