ভিডিও সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২০ এপ্রিল, ২০২৬, ০৪:২৯ দুপুর

দেশে জ্বালানির যে মূল্য সমন্বয় করা হয়েছে, তা খুবই সীমিত: বাণিজ্যমন্ত্রী

দেশে জ্বালানির যে মূল্য সমন্বয় করা হয়েছে, তা খুবই সীমিত: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আন্তর্জাতিক বাজারের তুলনায় দেশে জ্বালানি তেলের দাম যেটুকু সমন্বয় করা হয়েছে, তা অত্যন্ত সীমিত। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বিশ্বের প্রায় প্রতিটি দেশেই জ্বালানির দাম কয়েক গুণ বেড়েছে। সরকার অত্যন্ত সতর্কতার সঙ্গে এই মূল্য সমন্বয় করেছে যাতে দেশের বিভিন্ন উৎপাদনশীল খাতে মূল্যস্ফীতির নেতিবাচক প্রভাব না পড়ে। 

আজ সোমবার (২০ এপ্রিল) সকালে সিলেটের সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

মন্ত্রী তাঁর বক্তব্যে দেশের স্বাস্থ্য খাতের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেন। তিনি জানান, গত দুই বছর স্বাস্থ্য বিভাগে বেশ কিছু অনিয়মের কারণে এ বছর হঠাৎ করেই হাম ও রুবেলার প্রকোপ লক্ষ্য করা যাচ্ছে। তবে সরকার এই পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করেছে।

ইতোমধ্যে সিলেট বিভাগে হাম ও রুবেলার উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে, যা অত্যন্ত দুঃখজনক। এই মহামারি নিয়ন্ত্রণে সরকার এখন মাঠ পর্যায়ে টিকাদান কর্মসূচিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।সিলেট বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, এবারের ক্যাম্পেইনে বিভাগের চার জেলায় মোট ১৩ লাখ ৫১ হাজার ৯৬৯ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৪ লাখ ৬৫ হাজার ৩৫৪ জন শিশুকে টিকা দেওয়া হবে, যার মধ্যে সিটি করপোরেশন এলাকার ৬৮ হাজার ৫৮০ জন শিশু রয়েছে। 

আরও পড়ুন

এছাড়া মৌলভীবাজারে ২ লাখ ১০ হাজার ১৮৬ জন, হবিগঞ্জে ৩ লাখ ৩৩ হাজার ৯৪১ জন এবং সুনামগঞ্জে ৩ লাখ ৪৪ হাজার ৫৮৮ জন শিশুকে এই টিকার আওতায় আনা হবে। মাসব্যাপী চলমান এই কর্মসূচির জন্য সিলেট সিটি করপোরেশনের ৮৪টি কেন্দ্রে বিশেষ বুথ স্থাপন করা হয়েছে।এর আগে মন্ত্রী প্রায় শতকোটি টাকা ব্যয়ে নবনির্মিত ২৫০ শয্যাবিশিষ্ট সিলেট জেলা হাসপাতাল এবং শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল পরিদর্শন করেন। 

সেখানে তিনি হাসপাতালের চিকিৎসা সেবা ও অবকাঠামোগত অবস্থা পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। মন্ত্রী আশ্বস্ত করেন যে, জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব যেন সাধারণ মানুষের নিত্যপণ্যের বাজারে না পড়ে, সে জন্য বাণিজ্য মন্ত্রণালয় নিয়মিত বাজার তদারকি চালিয়ে যাচ্ছে। অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সরকার বদ্ধপরিকর বলেও তিনি মন্তব্য করেন। সংশ্লিষ্টরা মনে করছেন, মন্ত্রীর এই সফর ও বক্তব্য স্থানীয় স্বাস্থ্য সেবায় নতুন গতি আনবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে জ্বালানির যে মূল্য সমন্বয় করা হয়েছে, তা খুবই সীমিত: বাণিজ্যমন্ত্রী

জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা জারি

ভারতে আতশবাজি তৈরির কারখানায় বিস্ফোরণে নিহত ২০

একসঙ্গে পাঁচ ক্রিকেটারকে নাগরিকত্ব দিল আরব আমিরাত

মার্কিন নৌ-সেনাদের পিছু হটানোর দাবি আইআরজিসির

নাহিদ রানার ৫ উইকেট, ১৯৮ রানে থামল নিউজিল্যান্ড