বগুড়া জেলা এ্যাডভোকেটস বার সমিতির ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো বগুড়া সফরে এসেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার সকাল ১০টার দিকে তাকে বহনকারী গাড়িবহর বগুড়া সার্কিট হাউজে পৌঁছে।
বগুড়া সফরে দিনের প্রথম কর্মসূচি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া আইনজীবী সমিতির নবনির্বাচিত ভবন উদ্বোধন করেছেন। এসময় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, বগুড়া জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা এমপি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন এমপিসহ বগুড়ার পাঁচ আসনের সংসদ সদস্যগণ উপস্থিত ছিলেন। নতুন ভবনের ফলক উন্মোচনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান দোয়া মোনাজাতে অংশ নেন এবং পরে তিনি সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

এসময় প্রধানমন্ত্রী বগুড়া জেলা এ্যাডভোকেটস বার সমিতির ভবন নির্মাণ কাজের জন্য ১৫ লাখ টাকা, এবং কোর্ট লাইব্রেরির জন্য তিন লাখ এবং আদালত চত্বরের মসজিদের জন্য পাঁচ লাখটাকা সহ মোট ২৩ লাখ টাকা বার’র সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককের হাতে তুলে দেন।
মন্তব্য করুন








