আবারও মধ্যপ্রাচ্যের জলসীমায় মার্কিন রণতরি ‘জেরাল্ড ফোর্ড’
আন্তর্জাতিক ডেস্ক : আবারও মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করেছে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরি ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তরের দুইজন কর্মকর্তা যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
একজন কর্মকর্তা জানান, সম্প্রতি পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন থাকা এই রণতরি সুয়েজ খাল অতিক্রম করে লোহিত সাগরে পৌঁছেছে। এর সঙ্গে ‘ইউএসএস মাহান’ ও ‘ইউএসএস উইনস্টন এস চার্চিল’ নামে দু’টি ডেস্ট্রয়ার (যুদ্ধজাহাজ) রয়েছে। সামরিক অভিযানের গোপনীয়তা রক্ষায় ওই কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে এসব তথ্য দিয়েছেন।
উল্লেখ্য, জাহাজের লন্ড্রিতে বড় ধরনের অগ্নিকাণ্ডের পর মেরামতের জন্য গত এক মাসের বেশি ভূমধ্যসাগরে ছিল ফোর্ড। ওই অগ্নিকাণ্ডের ফলে জাহাজটির ৬০০ নৌসেনার ঘুমানোর জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছিল। মেরামত শেষে এটি এখন লোহিত সাগরে ফিরেছে। ভিয়েতনাম যুদ্ধের পর দীর্ঘতম সময় মোতায়েন থাকার রেকর্ডও ভেঙেছে এ রণতরি।
আরও পড়ুনইউএসএস জেরাল্ড আর ফোর্ড পৌঁছানোর ফলে বর্তমানে মধ্যপ্রাচ্যে দু’টি মার্কিন বিমানবাহী রণতরি অবস্থান করছে। অন্যটি হলো আরব সাগরে মোতায়েন থাকা ‘ইউএসএস আব্রাহাম লিংকন’। এছাড়া ‘ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ’ নামে আরও একটি রণতরি এ অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। বর্তমানে দক্ষিণ আফ্রিকার উপকূলে এটি অবস্থান করছে বলে জানিয়েছেন এক প্রতিরক্ষা কর্মকর্তা। সূত্র : টাইমস অব ইসরায়েল
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক








