ভিডিও শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৮ এপ্রিল, ২০২৬, ০৪:০৮ দুপুর

রিয়াল মাদ্রিদকে নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনা 

রিয়াল মাদ্রিদকে নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনা, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই স্প্যানিশ সংবাদ মাধ্যম ‘এল মুন্দো’ জানিয়েছে, মৌসুম শেষে রিয়াল কোচ আলভারো আরবেলোয়া থাকছেন না। তার বদলি হিসেবে-ইয়ুর্গেন ক্লপ, মাউরিসিও পচেত্তিনো, দিদিয়ের দেশম, লিওনেল স্কালোনির নাম শোনা যাচ্ছে। তবে কোচ নিয়োগে তাড়াহুড়ো করবে না তারা। বিশ্বকাপের পর ধীরেসুস্থে নতুন কোচ নিয়োগ দেবে। আর স্কোয়াড থেকে আটজনকে ছেঁটে ফেলতে যাচ্ছে মাদ্রিদ জায়ান্টরা।

পর পর দুটি বাজে মৌসুম কাটানোর পরও ক্লাবের মূল তারকাদের ধরে রাখতে চাইছে রিয়াল। বর্তমান স্কোয়াডের কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহাম, আরদা গুলের, ফেরেরিকো ভালভার্দে, ব্রাহিম দিয়াজ, এদার মিলিতাও, থিবো কর্তুয়াকে নিয়ে সামনে আগাতে চাইছে তারা। মানে বড় তারকাদের ছাড়ার পরিকল্পনা নেই রিয়ালের। তবে রক্ষণের শক্তি বাড়াতে পারে তারা। রিয়াল পরিবর্তনটা আনতে চাইছে মূলত দলের রিজার্ভ বেঞ্চে। রক্ষণভাগের তিন অভিজ্ঞ সেনানি ডেভিড আলাবা, দানি কারভালহো ও এন্টিনিও রুডিগারের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ পর্যায়ে। তিনজনের মধ্যে রুডিগারের সঙ্গে শুধু চুক্তি নবায়ন করা হবে। আলাবা ও কারভালহোকে ছেড়ে দেওয়া হবে।

মিডফিল্ডার দানি সেবায়োস রিয়ালের পরিকল্পনায় নেই, তাকে নতুন ঠিকানা বেছে নিতে বলা হয়েছে। এ ছাড়া রাউল এসেনসিও, গঞ্জালো গার্সিয়া, ফ্রান গার্সিয়াকে বিদায় জানাতে প্রস্তুত তারা। গোলরক্ষক আন্দ্রে লুনিনকেও রাখতে চাইছে না রিয়াল। আরেকটি চমকপ্রদ খবর হলো কদিন আগেও রিয়ালের মাঝমাঠের ভবিষ্যৎ হিসেবে যাকে ভাবা হচ্ছিল, সেই ফরাসি মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গাকে উপযুক্ত দাম পেলে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। অনেক প্রত্যাশা নিয়ে দলে টানা আর্জেন্টাইন মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে ধারে অন্য কোথায় পাঠানো হতে পারে। আর ধারের মেয়াদ শেষ হলে এনদ্রিক ও নিকো পাজ দলে স্থায়ী হতে পারেন।

আরও পড়ুন

দুই মৌসুম ধরে রিয়ালের এই ব্যর্থতার সঙ্গে নিন্দুকেরা আবার কিলিয়ান এমবাপ্পের যোগ সূত্র খুঁজছেন। তিনি পিএসজিতে থাকার সময় ক্লাবটি অনেক অর্থ ঢেলেও চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি। তার বিদায়ের পরই সেই আরাধ্য চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে পিএসজি। আর তিনি যোগ দেওয়ার পর দুই বছর ধরে রিয়াল ভুগছে শিরোপা খরায়। তবে আগামী মৌসুমে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছেন বিশ্বকাপজয়ী এ ফরাসি মহাতারকা। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিয়াল মাদ্রিদকে নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনা 

ইরান ইস্যুতে ট্রাম্পের সাম্প্রতিক সব দাবি মিথ্যা : ঘালিবাফ

হাম আক্রান্ত শিশুদের দেখতে হাসপাতালে জামায়াত আমির

রংপুরের মিঠাপুকুরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু 

তিন ক্লাবে ১০ বারের চেষ্টাতেও ব্যর্থ এমবাপ্পে

‘বাংলার জয়যাত্রা’ নিয়ে কূটনৈতিক যোগাযোগ চলছে : নৌপরিবহনমন্ত্রী