ভিডিও শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৭ এপ্রিল, ২০২৬, ০৮:৫৯ রাত

রংপুরে র‌্যাব-১৩’র অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার ২

রংপুরে র‌্যাব-১৩’র অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার ২

রংপুর জেলা প্রতিনিধি: রংপুরের চন্দনপাট ইউনিয়নের সাহাবাজপুর লাহিড়ীর হাট বাজারে বদরগঞ্জগামী সড়কে গতকাল বৃহস্পতিবার রাতে র‌্যাব-১৩ অভিযান পরিচালনা করে। এ অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- পারভেজ হোসেন (৩৩) ও মো. আসিফ (৩৫)। এসময় ৬ হাজার ৮শ’ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

আরও পড়ুন

র‌্যাব-১৩ জানায়, আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক ধৃত আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩’র গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে র‌্যাব-১৩’র অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার ২

নীলফামারীর ডিমলায় একরাতে ৬টি গাভী চুরি

রংপুরের পীরগাছায় গৃহবধূর পায়ের রগ কেটে হত্যা গ্রেফতার ২

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে যৌতুকের বলি অন্তঃসত্ত্বা গৃহবধূ হত্যা মামলা নিচ্ছে না পুলিশ

সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত

রাজশাহী শিক্ষাবোর্ডে ৬ বছরে এসএসসিতে পরীক্ষার্থী কমেছে ২২ হাজার