ভিডিও বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৬ এপ্রিল, ২০২৬, ০৮:৫৭ রাত

মাউশি ডিজির অতিরিক্ত দায়িত্বে খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল

মাউশি ডিজির অতিরিক্ত দায়িত্বে খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের (ডিজি) অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। 

অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) সোহেলকে আর্থিক ক্ষমতাসহ অতিরিক্ত দায়িত্ব দিয়ে আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত উক্ত অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) পদে কর্মরত প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলকে ট্রেজারি ও সাবসিডিয়ারি আইনের ভলিউম-১, বিধি ৬৬ মোতাবেক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বসহ আর্থিক ক্ষমতা নির্দেশক্রমে প্রদান করা হলো।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলকে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের একান্ত সচিবের (পিএস) অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।

গত ছয় মাস ধরে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন গুরুত্বপূর্ণ এই সংস্থায় নিয়মিত ডিজি নেই। 

আরও পড়ুন

অন্তর্বর্তী সরকারের সময় গত বছরের ১৪ অক্টোবর তৎকালীন মহাপরিচালক অধ্যাপক মুহাম্মদ আজাদ খানকে সরিয়ে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়।

এর আগে একই বছরে নিয়োগ পাওয়া অধ্যাপক এহতেসাম উল হককে মাত্র ২০ দিনের মাথায় সরিয়ে দেওয়া হয়েছিল। 

এরপর সংস্থাটির পরিচালক (কলেজ ও প্রশাসন) বি এম আবদুল হান্নান অতিরিক্ত দায়িত্ব হিসেবে মহাপরিচালকের কাজ চালিয়ে আসছিলেন।

গত ৯ এপ্রিল জারি করা প্রজ্ঞাপনে তাকে সরিয়ে দিয়ে সরকারি তিতুমীর কলেজে সংযুক্ত করা হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাউশি ডিজির অতিরিক্ত দায়িত্বে খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল

শুক্রবার ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ডেমরা এলাকায়

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

বিশ্বকাপ ফাইনালে প্রথমবারের মতো ‘হাফ টাইম শো’র ঘোষণা ফিফার

আসল রাজনীতিটা বুঝতে শিখলাম পরে: প্রিয়াঙ্কা চোপড়া

নৌপরিবহন মন্ত্রণালয়ে নতুন সচিবের যোগদান