ভিডিও বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৬ এপ্রিল, ২০২৬, ০৭:৩২ বিকাল

চট্টগ্রামে গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

চট্টগ্রামে গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

কিশোরগঞ্জের বাজিতপুর থানায় দায়ের হওয়া গণধর্ষণ মামলার এক পলাতক আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রাম র‍্যাব-৭ ও ময়মনসিংহের র‍্যাব-১৪ এর যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এ তথ্য জানায় র‌্যাব। এর আগে গতকাল বুধবার দুপুরে নগরের নাসিরাবাদ হাউজিং সোসাইটি পার্ক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তির নাম মো. রুবেল মিয়া (৩০), বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মধ্য পিরিজপুর এলাকায়।

র‍্যাব জানায়, বাজিতপুর থানায় গত ২৮ মার্চ দায়ের হওয়া একটি গণধর্ষণ মামলায় রুবেল মিয়া দ্বিতীয় এজাহারভুক্ত আসামি। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।

আরও পড়ুন

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, রুবেল চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় আত্মগোপনে আছেন। পরে র‍্যাব-৭ ও র‍্যাব-১৪ এর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

র‍্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গ্রেফতার আসামিকে পাঁচলাইশ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

জিয়া শিশু কিশোর মেলার কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা

প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ী

আফ্রিকার দেশগুলোর থেকেও বাংলাদেশে পুলিশের সংখ্যা কম- এডিসি জুয়েল

প্রাইভেটকারের চাপায় বৃদ্ধার মৃত্যু

নালিশি মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মঞ্জুর