ভিডিও শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৬ এপ্রিল, ২০২৬ ০৭:০৬ এএম

বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেলো মেসি ও আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত, বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেলো মেসি ও আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : আসন্ন বিশ্বকাপের আবহে নতুন আইনি জটিলতায় পড়েছেন লিওনেল মেসিআর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি আদালতে তাদের বিরুদ্ধে প্রতারণা ও চুক্তি ভঙ্গের অভিযোগে মামলা হয়েছে।

আমেরিকার সংবাদমাধ্যম টিএমজেড জানায়, খেলাধুলা ও সংগীতানুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠান ‘ভিডি’ গত বছরের অক্টোবরে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচ আয়োজনের স্বত্ব প্রায় ৭০ লাখ ডলারে কিনেছিল। চুক্তি অনুযায়ী, চোট না থাকলে মেসির প্রতিটি ম্যাচে অন্তত ৩০ মিনিট খেলার কথা ছিল।

তবে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে মেসি মাঠে নামেননি; বরং হার্ড রক স্টেডিয়াম-এ দর্শক হিসেবে ছিলেন। অথচ পরদিনই ইন্টার মায়ামি-এর হয়ে খেলেন এবং গোলও করেন। যদিও পুয়ের্তো রিকোর বিপক্ষে ম্যাচে তিনি অংশ নেন।

আরও পড়ুন

এছাড়া ভেন্যু পরিবর্তন নিয়েও অভিযোগ উঠেছে। শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়াম থেকে ম্যাচ সরিয়ে ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়াম-এ নেওয়ায় আয়োজকদের প্রায় ১০ লাখ ডলারের ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়।

ক্ষতি পুষিয়ে দিতে চীনে ম্যাচ আয়োজনের প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় শেষ পর্যন্ত আদালতে যায় ‘ভিডি’। এ বিষয়ে এখনো এএফএর কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ৫ দিন ভারী বর্ষণ ও বজ্রবৃষ্টির আভাস, ১০ জেলায় সতর্কসংকেত

শচীন-আফ্রিদির পুরনো রেকর্ড ভেঙে বৈভব সূর্যবংশীর নতুন ইতিহাস

প্রশ্নপত্র ফাঁস রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন নরেন্দ্র মোদি

চেলসি ছেড়ে অ্যাস্টন ভিলায় আর্জেন্টাইন ফুটবলার

তরুণদের আন্দোলন নিয়ে সমাধান খুঁজতে বললেন সানিয়া মির্জা

সীমান্তে বিএসএফের গুলিতে ২ বিএসএফ জওয়ান নিহত