মুন্সীগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক
দীর্ঘ ১৬ বছর পর সারাদেশে একযোগে ২০২৫ সালের স্থগিত হওয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে।
আজ বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষ্যে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী জেলার আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন গভ. গার্লস হাই স্কুল এবং কাজী কমরউদ্দিন গভ. ইন্সটিটিউট পরিদর্শন করেন।
আরও পড়ুনজেলা প্রশাসক বিভিন্ন কেন্দ্রের কক্ষ ঘুরে দেখেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পরীক্ষার্থীদের সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি কেন্দ্রসচিব ও কক্ষ পরিদর্শকদের প্রতি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নকরণের উদ্দেশ্যে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1776267355.jpg)
_medium_1776266885.jpg)
_medium_1776266398.jpg)


_medium_1776264871.jpg)
_medium_1776266282.jpg)
