চা দিতে দেরি হওয়ায় ২ মাসের শিশুকে আছড়ে হত্যার অভিযোগ, বাবা পলাতক
চট্টগ্রামের হাটহাজারীতে চা দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে মর্মান্তিক এক ঘটনায় দুই মাসের এক শিশুকে আছড়ে হত্যা করার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত বাবা ঘটনার পরপরই পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চারিয়া-মুরাদপুর এলাকার ইব্রাহীম মেম্বার বাড়িতে।
নিহত শিশুটির নাম সাপরিনা জান্নাত মাহিরা। সে স্থানীয় বাসিন্দা ওসমান গণি ও সুমাইয়া আক্তারের কন্যা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওসমান গণি তার স্ত্রী সুমাইয়া আক্তারের কাছে চা চান। চা দিতে কিছুটা দেরি হওয়ায় এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ওসমান গণি মায়ের কোল থেকে দুই মাসের শিশু মাহিরাকে কেড়ে নেন।
পরে তিনি শিশুটিকে মাটিতে আছড়ে মারেন বলে অভিযোগ ওঠে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনঘটনার পরপরই অভিযুক্ত বাবা ওসমান গণি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তবে পুলিশ অভিযান চালিয়ে শিশুটির চাচা রোমানকে আটক করেছে।
হাটহাজারী থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। এখনো পর্যন্ত এ ঘটনায় মামলা দায়ের হয়নি, তবে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পারিবারিক এক তুচ্ছ ঘটনার জেরে ঘটে যাওয়া এই নির্মম হত্যাকাণ্ড এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি করেছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1776172333.jpg)
_medium_1776171664.jpg)
_medium_1776167520.jpg)



_medium_1776163757.jpg)
_medium_1776158517.jpg)
_medium_1776155894.jpg)