ফের ৩ দিনের রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা আফজাল নাছের
বিএনপি কার্যালয়ে হামলা ও কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক ইউনাইটেড গ্রুপের নির্বাহী পরিচালক (অ্যাডমিন) ও অবসরপ্রাপ্ত কর্নেল মো. আফজাল নাছের ভূঁইয়াকে ৫ম দফায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) ঢাকা মহানগর আদালত সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এর আগে বিএনপি কার্যালয়ে হামলা ও কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় তাকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রাজধানীর পল্টন থানায় দায়ের করা ওই মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের স্পেশাল অপারেশন টিমের উপপরিদর্শক (এসআই) মো. তোফাজ্জল হোসেনের আবেদনে বলা হয়, ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে ৭ ডিসেম্বর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই সময় পুলিশের গুলিতে বিএনপিকর্মী মকবুল হোসেন নিহত হন।
এজাহার ও তদন্ত সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, অবসরপ্রাপ্ত কর্নেল আফজাল নাছের ভূঁইয়া ওই ঘটনার সময় রাজনৈতিকভাবে সক্রিয় ভূমিকা পালন করে বিরোধীপক্ষকে দমনে নেপথ্যে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বলে অভিযোগ রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলেও আবেদনে উল্লেখ করা হয়।
তদন্ত কর্মকর্তা তার আবেদনে পাঁচ দিনের রিমান্ড চেয়ে পাঁচটি কারণ তুলে ধরেন। এর মধ্যে রয়েছে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন, ঘটনায় জড়িত নামীয় ও অজ্ঞাত আসামিদের শনাক্তকরণ, ঘটনার সময় কার কী ভূমিকা ছিল তা নির্ধারণ, ব্যবহৃত অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং অর্থের যোগানদাতা ও নির্দেশদাতাদের শনাক্ত করা।
আরও পড়ুনআবেদনে আরও বলা হয়েছে, সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
গত ২৯ মার্চ গভীর রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে আফজাল নাছেরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দেলোয়ার হোসেন নিহতের মামলায় ৩০ মার্চ তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছিল।
বিএনপিকর্মী মকবুল হত্যা মামলায় গত ৮ এপ্রিল ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ আসামি আফজাল নাসের ভূঁইয়ার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই মামলায় ১২ এপ্রিল ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন একই আদালত।
২০২২ সালের ডিসেম্বরে নয়াপল্টনে পুলিশের অভিযানের সময় কয়েকশ নেতাকর্মী আহত হন এবং মকবুল হোসেন নিহত হন। পরবর্তীতে রাজনৈতিক পট পরিবর্তনের পর এই ঘটনায় শেখ হাসিনাসহ ২৫৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়, যেখানে আফজাল নাসের ভূঁইয়া ১৪৭ নম্বর এজাহারনামীয় আসামি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1776163520.jpg)



_medium_1776150727.jpg)
_medium_1776150321.jpg)
_medium_1776163757.jpg)
_medium_1776158517.jpg)
_medium_1776155894.jpg)